যাত্রা শুরুর মাত্র চার বছরের মাথায় আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চাবিষয়ক ব্র্যান্ড ‘দ্য আউটসেট’। ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে এক বার্তার মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার এই ঘোষণা দেওয়া হয়।
বিদায়ী বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, ‘এক অসাধারণ যাত্রার পর আউটসেট তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যাঁরা আমাদের পণ্য দৈনন্দিন রূপচর্চায় বেছে নিয়েছিলেন এবং এই যাত্রায় পাশে ছিলেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ ঘোষণার পর থেকেই ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটে অনলাইন কেনাকাটা বন্ধ হয়ে গেছে, তবে আগের অর্ডারগুলোর সরবরাহ স্বাভাবিক নিয়মেই সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
২০২১ সালে ব্র্যান্ডটির শুরুর ঘোষণা দেওয়ার পর ২০২২ সালে ফ্যাশন ও সৌন্দর্য নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে ‘দ্য আউটসেট’ প্রতিষ্ঠা করেন স্কারলেট। ক্ষতিকর উপাদানমুক্ত ও সংবেদনশীল ত্বকের উপযোগী পণ্য তৈরির লক্ষ্য নিয়ে এটি বাজারে এসেছিল।
তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করার পর থেকেই এর পরিচালনায় টানাপোড়েন শুরু হয়। সাম্প্রতিক সময়ে তারকাদের সৌন্দর্য ও প্রসাধনী ব্র্যান্ডগুলোর জন্য বাজার বেশ প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। এর আগে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’র মতো বেশ কয়েকটি তারকা-উদ্যোগ বাজার থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হলো স্কারলেট জোহানসনের ব্র্যান্ডটিও।

একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান। ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল।
৩০ মিনিট আগে
টিভি আর ওটিটির সীমানা পেরিয়ে এবার বড় পর্দায় রাজত্ব করতে আসছে বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’। জর্জ আর আর মার্টিনের ‘আ সং অব আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজের প্রথম সিনেমা ‘গেম অব থ্রোনস: এগন’স কনকোয়েস্ট’।
১ ঘণ্টা আগে
নাটকের নতুন জুটি খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। দর্শক পছন্দের কারণে নির্মাতারাও তাঁদের নিয়ে কাজ করতে আগ্রহ দেখাচ্ছেন। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে বাসার-সাদনিমা জুটির নাটক ‘তোমার ঠিকানায়’।
১২ ঘণ্টা আগে
ব্যয় সংকোচনের ধারাবাহিকতায় চলতি বছরে তৃতীয়বারের মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল ডিজনি। নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জশ ডি’আমারোর নেতৃত্বে এবার আরও কয়েক শ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে