Ajker Patrika

আলম আরা মিনুর নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আলম আরা মিনুর নতুন গান
আলম আরা মিনু। ছবি: সংগৃহীত

একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী আলম আরা মিনু। গতকাল প্রকাশিত হয়েছে ‘কৃষ্ণ কালা’ শিরোনামের একটি গান। চলতি মাসেই প্রকাশ করা হবে তাঁর গাওয়া আরও বেশ কয়েকটি মৌলিক গান।

ডিপি মিউজিক বাংলা নামের ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ করা হয়েছে কৃষ্ণ কালা গানটি। লিখেছেন ও সুর করেছেন প্রসেনজিৎ মণ্ডল। সংগীত আয়োজন করেছেন আলামিন খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক।

আলম আরা মিনু বলেন, ‘গানটির কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর একটি ভিন্ন ধরনের মৌলিক গান গাইলাম। গানটি একটু কমার্শিয়াল, তবু এর কথা, সুর, সংগীত—সবকিছুই একটু ডিফরেন্ট মনে হয়েছে।’

সম্প্রতি বিটিভির ‘গান বাক্স’ অনুষ্ঠানের জন্য একটি মৌলিক গান গেয়েছেন আলম আরা মিনু। গানের শিরোনাম ‘কিছুটা ভালোবাসি’। লিখেছেন লালন লোহানী, সুর করেছেন নাজির মাহমুদ। আগামী সপ্তাহে মিনু কণ্ঠ দেবেন জহুরুল ইসলাম জনির লেখা দুটি গানে। একটি গানের সুর করেছেন জহুরুল ইসলাম জনি, অন্যটি মান্নান মোহাম্মদ।

এ ছাড়া, বিটিভির আরও একটি অনুষ্ঠানের জন্য গানের সুর করেছেন আলাম আরা মিনু। এটা মূলত মৌলিক গানের একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। শিগগির এর বিস্তারিত জানাবেন শিল্পী।

আলম আরা মিনুর গাওয়া কয়েকটি জনপ্রিয় গান ‘রাজপ্রাসাদের সুখ চাই না আমি’, ‘যে মাটির বুকে লুকিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’, ‘সেই তারা ভরা রাতে’,‘ সোনা দানা দামি গহনা’, ‘যে বাতাসে ফুটে ফুল’ ইত্যাদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত