
বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাহসিকতার পরিচয় দিলেন দুই বৈমানিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সঙ্গে বিমানটি বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক মুহাম্মদ আসিম জাওয়াদ মারা যান। এই ঘটনার পর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায়, বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল সকালে চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। এ বিমানে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ।
দুর্ঘটনার সময় তাঁরা জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। এরপর বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের প্রচেষ্টায় দুজনকে উদ্ধার করা হয়। দুজনের মধ্যে আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাঁকে বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয়। চিকিৎসক সর্বাত্মক প্রচেষ্টার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জাওয়াদের বাড়ি মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া পৌর ভূমি অফিস এলাকায়। গতকাল দুর্ঘটনার পর ওই বাড়িতে গিয়ে দেখা দেখা যায় বিলাপ করছেন জাওয়াদের মা নিলুফা আক্তার খানম। বলছেন, ‘আমি আছি অথচ আমার ছেলে নাই, এটা কেমন কথা! আমারে মাটি দিব আমার ছেলে। আর এহন আমারে দিতে হইব তারে মাটি!’
আসিম জাওয়াদ ২০১০ সালে বিমানবাহিনীতে যোগ দেন। তাঁর স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ের বয়স ছয় বছর। আর ছেলের এক বছর। স্ত্রী রিফাত অন্তরাসহ চট্টগ্রামের পতেঙ্গায় থাকেন তাঁরা। জাওয়াদের মা-বাবা থাকেন মানিকগঞ্জে। মা নিলুফা আক্তার গতকাল বিলাপ করে বলছিলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে। কিন্তু আজ (গতকাল) এখন পর্যন্ত ফোন করেনি। কখন আসবে জাওয়াদের ফোন?’
নিহত জাওয়াদের বড় মামা সুরুজ খান জানান, ছোটবেলা থেকে জাওয়াদের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। সে স্বপ্নপূরণ হয়ে পাইলটও হয়েছিলেন। কিন্তু সেটি ছিল মাত্র অল্প সময়ের জন্য। পরিবারের মাথায় বাজ নেমে পড়েছে জাওয়াদকে হারিয়ে। আজ শুক্রবার জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে আনা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:

হাসপাতাল সূত্রে জানা যায়, ৮ এপ্রিল তীব্র জ্বর, কাশিসহ হামের উপসর্গ নিয়ে জয়নাল মিয়ার ১০ মাস বয়সী ছেলে জাহিদকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে পরীক্ষার রিপোর্ট আসার আগেই ছয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
৩ মিনিট আগে
রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধবিহার মাঠে সাংগ্রাই জল উৎসব উদ্যাপন কমিটির আয়োজনে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
১ ঘণ্টা আগে
অভিযোগে সত্যেন্দ্রনাথ মাহাতো জানান, তাঁর স্ত্রী প্রায়ই বাপের বাড়ি যাওয়ার জন্য চাপ দিতেন এবং জোর করে চলে যেতেন। সংসারের প্রতি খেয়াল না রেখে ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কারণ জানতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশায় করে তাঁর
১ ঘণ্টা আগে
নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় এলাকায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হয়।
২ ঘণ্টা আগে