
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হবিগঞ্জ থেকে সিলেটে নেওয়ার পথে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার আগুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে নিহতেরা হলেন— জিলু মিয়া (৫০), সিএনজিচালক কাদির মিয়া (৩০) ও সিরাজ মিয়া।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট পাঠানো হয়। বাকি আহতদের হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে চালক কাদির মিয়া ও স্ট্যান্ড ম্যানেজার বদরুল মিয়ার মধ্যে বিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বেলা ২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
স্থানীয়রা জানান, সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদরুল মিয়া ও স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে নিয়ে আসা ৩০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। ওমানের মাসকাট থেকে আজ সোমবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে সালাম এয়ারের একটি ফ্লাইটে আসা যাত্রী আতিকুর রহমানের কাছে ওই সিগারেট পাওয়া যায়। আতিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
৩ মিনিট আগে
রাজশাহীর বাগমারা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে দুটি বাড়িতে প্রায় সব আসবাব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। গত শনিবার ঈদের দিন রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বাগমারার তাহেরপুর পৌরসভার নূরপুর মহল্লায় বাড়ি তিনটিতে...
৯ মিনিট আগে
বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগ আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও জেলার প্রায় পাঁচ শতাধিক বর্তমান ও সাবেক ছাত্রলীগ নেতা-কর্মী অংশ নেন।
১২ মিনিট আগে
কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে গেটম্যান হেলাল উদ্দিন ও ওয়েম্যান মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত বাসযাত্রী শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে এ মামলা করেন।
২০ মিনিট আগে