
অনেকদিন ধরে ডিপফ্রিজে মুরগির মাংস আছে? তবে পরিমাণে খুবই অল্প বলে রান্না করাই হয়ে উঠছে না। তাহলে এক কাজ করুন, রাতের খাবার হিসেবে মুরগির মাংস দিয়েই তৈরি করে ফেলুন সুস্বাদু ভর্তা। আপনাদের জন্য চিকেন এগ ভর্তার রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা।।
উপকরণ
মুরগির মাংস ছোট টুকরা ১ কাপ, ডিম সেদ্ধ ১টা, পেঁয়াজ কুচি ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা–চামচ, জিরা গুঁড়ো ১/২ চা–চামচ, গরম মশলা সামান্য, মরিচ গুঁড়ো ১ চা–চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা–চামচ, তেল ২ চা–চামচ, ঘি ১ চা–চামচ, টমেটো পেষ্ট ৩/৪ চা–চামচ, ফ্রেশ ক্রিম ৩ চা–চামচ, টকদই ২ চা–চামচ, ধনেপাতা কুচি ২ চা–চামচ, কাজু বাদাম বাটা ২ চা–চামচ, লবণ পরিমাণমতো, এলাচ ১টা, দারুচিনি ১ টুকরা, মাখন ১ চা–চামচ।
প্রণালি
পানিতে এলাচ ও দারুচিনির টুকরো দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিতে হবে। এবার কাটা চামচের সাহায্যে হাড় থেকে মাংস ছাড়িয়ে রাখুন। প্যানে তেল ও ১ চামচ ঘি দিন,সব মসলা দিয়ে কষিয়ে নিন। ছাড়িয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিন। সামান্য পানি দিয়ে টমেটো পেস্ট, কাজুবাদাম, ফ্রেশ ক্রিম ও টকদই দিয়ে অল্প আঁচে নেড়ে নেড়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে তাতে সেদ্ধ করা ডিম কুচি করে কেটে দিন। এবার মাখন দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।

দৈনিক চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখার অভ্যাস মস্তিষ্কজনিত জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিষয়ক সাময়িকী ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি’-তে প্রকাশিত একটি গবেষণা। ‘ইউকে বায়োব্যাংক’-এর ডেটা বিশ্লেষণ করে গবেষকেরা...
৭ মিনিট আগে
বাসি খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। অফিস বা ঘরের ব্যস্ততায় কয়েক মিনিটেই খাবার ধোঁয়া ওঠা গরম করে নেওয়ার সুবিধা অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন, সব খাবার মাইক্রোওয়েভে গরম করার জন্য উপযুক্ত নয়? কিছু খাবার মাইক্রোওয়েভে গরম করলে শুধু তার স্বাদ ও টেক্সচারই নষ্ট হয়...
২ ঘণ্টা আগে
আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়। বর্তমানে এটি কিশোর-কিশোরীদের জীবনযাপনের ধরনকেও গভীরভাবে প্রভাবিত করছে। বিউটি টিউটরিয়াল দেখা কিংবা প্রিয় ইনফ্লুয়েন্সারের ব্যবহৃত মেকআপসামগ্রী কেনা, এসবই যেন এখন বয়ঃসন্ধিকালের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে পর্দার এই ঝলমলে দুনিয়ার পেছনে
৫ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আত্ম-উন্নয়ন বা লাইফস্টাইলের যেকোনো অভ্যাসের পেছনে ‘ম্যাক্সিং’ শব্দটি যুক্ত করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। বই পড়ার অভ্যাস বাড়ানোকে বলা হচ্ছে ‘বুকসম্যাক্সিং’। ফাইবারযুক্ত খাবার বেশি খাওয়াকে ‘ফাইবারম্যাক্সিং’। চেহারার আকর্ষণ বৃদ্ধিতে ‘লুকসম্যাক্সিং’, কিংবা একটু স্বস্তির
৭ ঘণ্টা আগে