প্রায় ২৩ লাখ টাকাসহ পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান শাহীনকে আটক করেছে র্যাব। এ সময় তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়েছে। এসব টাকা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানায় র্যাব।
গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁর ১০ সহযোগীকে আটকের ঘটনা ঘটে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা আটক অভিযান পরিচালনা করেন।
আটক প্রার্থী শাহীন সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এবারের উপজেলা নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তাঁর প্রতীক আনারস।
আটক বাকি ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি র্যাব। তবে তাঁদের মধ্যে সুজানগর পৌরসভার ৪ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন।
রাতেই র্যাব-১২ পাবনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র্যাবের নিয়মিত টহল দল গতকাল রাতে উপজেলার চর ভবানীপুর এলাকায় টহল দিচ্ছিল।
এহতেশামুল হক বলেন, ‘টহলের সময় সন্দেহ হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীন ও তাঁর ১০ সহযোগীকে আটক করা হয়। তাঁর গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি ২২ লাখ ৮২ হাজার ৭০০ টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।’
র্যাব কমান্ডার আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টাকাগুলো অসৎ উদ্দেশ্যে নির্বাচনে ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য গাড়িতে রাখা হয়েছিল। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আইনি ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে পাবনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘পুলিশের কাজে বাধা দিয়ে হান্নান শরীফ মারাত্মক অন্যায় করেছেন। তাঁর মতো লোকের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ তাঁর বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেয় না।’
৮ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মাদকসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
২৬ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ছাত্রাবাসে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও রক্তক্ষয়ী হামলার ঘটনায় মমেক শাখা ছাত্রদলের এক নেতাসহ দুজনকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় সংসদ। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গতকাল শনিবার (১৮ এপ্রিল) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
২৯ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলী গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি প্রায় ২৫ হাজার দরিদ্র মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা হলেও বর্তমানে তা নামেই স্বাস্থ্যকেন্দ্র। স্থানীয় জনগণ এখান থেকে তেমন কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
৩৪ মিনিট আগে