চট্টগ্রামে বাংলাদেশ দলের রুদ্ধদ্বার বিশেষ অনুশীলন ক্যাম্পের শেষ দিন আজ। নির্বাচক প্যানেলের সদস্যরা গতকাল পৌঁছেছেন বন্দরনগরীতে। খেলোয়াড়দের অনুশীলন দেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণাই গাজী আশরাফ হোসেন লিপু-হান্নার সরকারদের উদ্দেশ্য। আজ ঘোষণা হয়ে যেতে পারে জিম্বাবুয়ে সিরিজের দল। তা নির্ভর করছে আজ টিম ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের আলোচনার ওপর।
গতকাল এক নির্বাচক আজকের পত্রিকাকে ফোনে বললেন, ‘চট্টগ্রামে কালকে (আজ) বসব আমরা। কালও দল ঘোষণার সম্ভাবনা আছে। যদি কোনো কারণে দেরি হয়, পরদিনও হতে পারে (কাল) সর্বোচ্চ। এ দুই দিনের মধ্যে দেওয়া হবে। যাদের দলে সুযোগ হবে না, তারা প্রিমিয়ার লিগ খেলবে।’
সে কারণে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের তৃতীয় রাউন্ড একটু পিছিয়ে দেওয়া হয়েছে (৩০ এপ্রিল)। কাল এমআরআই রিপোর্টে সুখবর মেলেনি সৌম্য সরকারের। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হাঁটুতে চোট পাওয়া বাঁহাতি ওপেনারকে জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে যে পাওয়া যাচ্ছে না, সেটি অনেকটা নিশ্চিত। চিকিৎসা বিভাগ জানিয়েছে, চোট থেকে ৭০ ভাগ সেরে উঠেছেন সৌম্য। পুরোপুরি ফিট হতে আরও দিন দশেক লাগবে। ব্যাটিং করতে পারলেও ফিল্ডিংয়ের জন্য পুরোপুরি ফিট নন এই ওপেনার।
সৌম্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। জানা গেছে, সৌম্যর জায়গায় সুযোগ হতে পারে পারভেজ হোসেন ইমনের।

সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা স্থবির হয়ে আছে ১৮ মাস ধরে। আর সৌম্য সরকার সবশেষ পাকিস্তান সিরিজের দলে থাকলেও তিনটা ওয়ানডেই তাঁকে দেখতে হয়েছে বেঞ্চে বসে। তাঁর স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা তখন সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছিলেন। দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের না খেলা নিয়ে আজ প্রশ্ন করা
১ ঘণ্টা আগে
পিএসএলে আজ দেখা যেতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়াই। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হচ্ছে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি ম্যাচ। লাহোরে আছেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। আর পেশোয়ারে নাহিদ রানার সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও শরীফুল ইসলাম। বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি লড়
২ ঘণ্টা আগে
পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড সিরিজেও একই দল নিয়ে খেলবে বাংলাদেশ। অপরিবর্তিত দল রাখার ব্যাখ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, কাউকে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাদ দেবে না বর্তমান নির্বাচক প্যানেল।
২ ঘণ্টা আগে
মেক্সিকোর মন্তেরে শহরের এস্তাদিও বিবিভিএ স্টেডিয়ামে যখন রেফারির শেষ বাঁশি বাজল, তখন অবসান ঘটল সাড়ে ৪ কোটির বেশি ইরাকির প্রতীক্ষার। ৪০ বছর—সময়টা কম নয়। এই দীর্ঘ সময়ে মেসোপটেমিয়া অঞ্চল যুদ্ধ দেখেছে, সাজানো ঘরকে ধুলোয় মিশতে দেখেছে, শতশত পরিবারকে দেশান্তরী হতে দেখেছে। সব প্রতিকূলতা মাড়িয়ে ‘মেসোপটেমিয়ান
৩ ঘণ্টা আগে