
নরসিংদীতে নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারী অঙ্গনের আয়োজনে পারিবারিক সম্পত্তিতে সমান উত্তরাধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতা নিয়ে নারী-পুরুষের উন্মুক্ত আলোচনা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটির ফেসবুক পেইজে আলোচনা সভা অনিবার্য কারণবশত স্থগিতের ঘোষণা দেওয়া হয়। কর্তৃপক্ষ নির্ধারিত সভাকক্ষ ব্যবহারের অনুমতি না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীরা।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, অনুষ্ঠানটি যেন না করা যায়, তাই পরপর দুটি ভেন্যু ব্যবহারের অনুমতি বাতিল করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা অগ্রহণযোগ্য। নারীর সমান অধিকার নিয়ে কথা বলতে গেলেই মৌলবাদী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এর বিরোধীতা করতে শুরু করে। নারী অঙ্গন কেবল একটা আলোচনা সভা আয়োজন করতে চেয়েছিল। তারা ধর্মের কোনো বিরোধীতা করেনি। সম্পদ সম্পত্তি কাউকে দিয়েও দেয়নি। তবুও তাদের আলোচনা সভাটির অনুমতি না দেওয়া অযৌক্তিক।’
শুক্রবার বেলা ৩টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে সংগঠনটির ফেইসবুক পেইজে নির্ধারিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও পোস্ট করা হয়।
এ বিষয়ে জানতে নারী অঙ্গন সস্পাদক ও নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন বলেন, ‘নারী অঙ্গন আয়োজিত ‘পারিবারিক সম্পত্তিতে সমান উত্তরাধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা’ শিরোনামের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা অনুষ্ঠানটি প্রথমে নরসিংদী সরকারি কলেজ পরে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ভাড়া নেওয়া হলরুম কর্তৃপক্ষ ভাড়া দিবেনা বলে জানিয়ে দেয়। ভেন্যুর কনফার্মেশন বাতিল করা হয়। বিভিন্ন মাধ্যমে একটি গোষ্ঠী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁরা আমাদের আলোচনা সভায় এসে মুক্ত আলোচনা করতে পারতেন। আমরা ধর্মের বিরোধী নই। তবে নারীর সমান উত্তরাধিকার নিয়ে লড়াইয়ে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকব। সভার তারিখ ও স্থান পরবর্তীকালে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী প্রেসক্লাবের অফিস সহকারী এনামুল হক রানা বলেন, ‘প্রেসক্লাব কর্তৃপক্ষ নারী অঙ্গনের আলোচনা সভার জন্য মিলনায়তনটি ভাড়া না দেওয়ার সিদ্ধান্তের কথা আমাকে জানালে তা আমি তাঁদের জানিয়ে দেই।’
নারী অঙ্গনের সভার জন্য প্রেসক্লাবের মিলনায়তন ব্যবহারের অনুমতি বাতিল করা অযৌক্তিক এবং মানবাধিকার পরিপন্থি বলে মনে করেন নারী অধিকার কর্মী এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান নারীকে সমান অধিকার দিয়েছে। এটা নতুন কোনো কথা নয়। এ বিষয়টি নিয়ে আয়োজিত একটা আলোচনা সভার জন্য ভেন্যু ব্যবহারের অনুমতি বাতিল করা অযৌক্তিক এবং মানবাধিকার পরিপন্থি।’
এদিকে নারী অঙ্গনের সভা স্থগিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র জোট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী অঙ্গন পাঠচক্র।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী অঙ্গন পাঠচক্রের বিবৃতিতে বলা হয়, ‘সংবিধানে বর্ণিত নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নারী অঙ্গনের আয়োজনে বাধা সৃষ্টি করা সম্পূর্ণরূপে সংবিধান পরিপন্থী কাজ এবং নাগরিকের মৌলিক অধিকার খর্ব করার সামিল। আরা বিশ্বাস করি বাংলাদেশের সংবিধানে প্রতিশ্রুত সকল নাগরিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ নির্মিত হবে।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম ও প্রক্টর ড. জসিম উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। উপস্থিত শিক্ষকেরা এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের কচুয়ারচর গ্রামের এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে ধানখেত থেকে অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার সাহাপাড়া এলাকার বাসার কাছে ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ রোববার ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার তিন দিনেও বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন অপসারণ করেননি প্রার্থীরা। উপজেলার বিভিন্ন স্থানে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের প্রচারণার সামগ্রী রয়ে গেছে।
৩ ঘণ্টা আগে