প্রশাসনের ১২৭ যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার। গতকাল সোমবার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়া আরও তিনজনের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তাঁরা লিয়েনে আছেন। লিয়েন থেকে ফিরলে তাঁদের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সব মিলিয়ে ১৩০ জন পদোন্নতি পাচ্ছেন।
নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮তম ব্যাচের প্রশাসন ক্যাডারের ৬৭ এবং প্রশাসন ক্যাডারের সঙ্গে মিশে যাওয়া ইকোনমিক ক্যাডারের ৩০ জন কর্মকর্তা পদোন্নতির তালিকায় রয়েছেন। তাঁদের সঙ্গে আছেন অতীতে বঞ্চিত বিভিন্ন ব্যাচের ১৮ ও অন্যান্য ক্যাডারের ১৫ জন কর্মকর্তা।
এ পদোন্নতির ফলে সরকারের অতিরিক্ত সচিবের সংখ্যা দাঁড়াল ৪০০ ওপরে। অথচ অনুমোদিত পদের সংখ্যা মাত্র ১৪০। অর্থাৎ অতিরিক্ত সচিবে পদের চেয়ে তিন গুণ বেশি কর্মকর্তা হলো প্রশাসনে।
নতুন করে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হলেও পদায়ন করা হয়নি। শিগগিরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ইনসিটু (আগের পদে রাখা) করা হবে। তাঁদের আগের পদেই কাজ করে যেতে হবে। পদোন্নতি পাওয়ার পরও তাঁরা নতুন ডেস্ক পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। অতীতেও পদোন্নতির পর পদের চেয়ে কর্মকর্তা বেশি হওয়ায় আগের পদেই কাজ করতে হয়েছে। এবারও এর ব্যতিক্রম হবে না।
এবার নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৮ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হলেও এই ব্যাচের অন্তত এক ডজন কর্মকর্তা পদোন্নতি পাননি। তাঁদের মধ্যে অনেকে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দপ্তরে সুনামের সঙ্গে বর্তমানে কাজ করছেন। প্রশাসনে ভালো কর্মকর্তা হিসেবেও সুনাম রয়েছে। তাঁদের কেন পদোন্নতি হলো না, সে বিষয়ে প্রশ্ন খোদ ব্যাচমেটদেরও।

যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পাশাপাশি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন নীতিমালা সংশোধন, সেতু কর্তৃপক্ষের আওতায় সৌরবিদ্যুৎ...
১৭ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে যেন কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ.....
২৫ মিনিট আগে
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন...
৩৯ মিনিট আগে
প্রাথমিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই দক্ষিণ ও মধ্য আমেরিকার দীর্ঘ, ব্যয়বহুল ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। যুক্তরাষ্ট্রে পৌঁছাতে জনপ্রতি গড়ে প্রায় ৫০ থেকে ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে। উন্নত জীবনের আশায় বিপুল অর্থ ব্যয় করেও শেষ...
২ ঘণ্টা আগে