
ভারত থেকে প্রথমবারের মতো অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী ট্রাকচালক পণ্য নিয়ে বাংলাদেশে এসেছেন। আজ রোববার বেলা ১১টায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ওই নারী ট্রাক নিয়ে যশোরের বেনাপোল বন্দরে আসেন। এ সময় তাকে দেখতে বন্দর গেটে ভিড় জমে উৎসুক জনতার।
ওই নারী চালকের সহযোগী (হেলপার) হিসেবে ট্রাকে আরও আছেন তার স্বামী রাজকুমার মানি। তাদের বাড়ি ভারতের তামিলনাড়ু রাজ্যে। তামিলনাড়ু থেকে পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে আসেন।
এ সময় অন্ন পূর্ণী রাজকুমার সাংবাদিকদের জানান, ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে তার ভালো লাগছে। এতে খুশি তিনি। বন্দরের পরিবেশেও তিনি খুশি।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘অন্ন পূর্ণী রাজকুমার নামে এক নারী চালক Tn 05 cp-2452 নম্বরের ট্রাকটি নিয়ে বেনাপোল বন্দরে আসেন। দ্রুত ট্রাকটি খালাসের ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকে আমদানিকৃত পণ্যের কার্গো মেনিফেস্ট নম্বর-৬০১২০২৪০০২০০২৫৪৬৮। ওই ট্রাকে পাঁচ হাজার ৪৬৩ কেজি গার্মেন্টস পণ্য (কাপড়) রয়েছে।’
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব আজকের পত্রিকাকে বলেন, ‘পিছিয়ে নেই নারীরা। পুরুষের সঙ্গে সব ক্ষেত্রেই নারীদের সাফল্য ছড়িয়ে পড়েছে। বাস, বিমান, রেলসহ বিভিন্ন পরিবহনের পর এবার স্থলপথে ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোলে এসেছেন নারী ড্রাইভার। দেশ স্বাধীনের পর এই প্রথম কোনো নারী চালক পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারত থেকে বেনাপোল বন্দরে এসেছে।’
বেনাপোল বন্দরের আমদানি–রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘অন্নপূর্ণার এই যাত্রায় নারী জাগরণ আরেক ধাপ এগিয়ে গেল।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানিকৃত গেঞ্জির কাপড় বন্দরের ১ নম্বর শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর বেলা ২টায় ট্রাকটি ভারতে ফেরত পাঠানো হয়েছে। এর আগে এভাবে কোনো নারী ট্রাক চালিয়ে বন্দরে আসেনি।’

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেলে দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।
৪ মিনিট আগে
ফেসবুকে পরিচয়। সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ২৯ বছর বয়সী এক যুবক। গত ২৫ আগস্ট বাংলাদেশে আসার ১৬ দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। স্থানীয় বাসিন্দের কাছে ঘটনাটি এখন বেশ কৌতূহলের বিষয় হয়ে উঠেছে...
২৬ মিনিট আগে
পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাটে দেড় মাস ধরে ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তাঁরা অনলাইন প্রতারণার একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। এ কাজে তাঁদের সহায়তা করেছে দেশীয় একটি চক্র।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীর কেইপিজেডে পাহাড় থেকে নেমে আসা দুটি বন্য হাতির অবাধ বিচরণে একদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, অন্যদিকে পর্যটকদের দায়িত্বজ্ঞানহীন আচরণে বেড়েছে নিরাপত্তাঝুঁকি। হাতির কাছে গিয়ে চিৎকার, ঢিল ছোড়া ও ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার অভিযোগে পর্যটকদের সতর্ক করেছে বন বিভাগ।
৩৪ মিনিট আগে