ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে কে বা কারা একটি মন্দিরে আগুন দিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা পাশের একটি স্কুলে থাকা নির্মাণশ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে একজন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
ঘটনাস্থলে গিয়ে রাত ১২টায় দেখা যায়, পঞ্চপল্লী কালীমন্দিরে একটি প্রতিমা আগুনে পুড়ে গেছে। এর পাশে একটি নছিমন গাড়িতে আগুন জ্বলছে। তার পাশেই অবস্থিত পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের টয়লেট নির্মাণকাজের জন্য এর একটি কক্ষে নির্মাণশ্রমিকেরা থাকতেন। মন্দিরে আগুন দেওয়ার অভিযোগে সাত শ্রমিককে মারধর করা হয় বলে জানা গেছে স্থানীয় সূত্রে। ওই কক্ষে রক্তের দাগও দেখা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মধুখালী থানা-পুলিশ। তারা আহত শ্রমিকদের উদ্ধারের সময় উত্তেজিত জনতা পুলিশের ওপরও হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছে পুলিশ। পরে ফাঁকা গুলি চালিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, মন্দিরে আগুনের ঘটনা গ্রামে ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে সেখানে জড়ো হয়। আগুন দেওয়ার জন্য শ্রমিকদের অভিযুক্ত করে তারা স্কুলে গিয়ে শ্রমিকদের মারধর করে। খবর পেয়ে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য বিজিবি মোতায়েন করা হচ্ছে।

নেওয়া হয়েছিল সড়ক প্রশস্তকরণ প্রকল্প। সেই কাজ শুরু হয়নি; বরং খানাখন্দে ভরে গেছে সড়ক। কমেছে গতি, বেড়েছে যানজট। এই চিত্র কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের। সম্প্রতি ভারী বৃষ্টিতে মহাসড়কের খানাখন্দ ডুবে থাকায় ঘটছে দুর্ঘটনাও। ভোগান্তি বেড়েছে যাত্রী ও চালকদের।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল, কোথাও বেরিয়ে গেছে ইট, আবার কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। ফলে ঝুঁকির কারণে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ বিভিন্ন পদে জনবল ঘাটতি এবং রোগনির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি না থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় সেবা না পেয়ে বাড়তি অর্থ ও সময় ব্যয় করে রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক...
১ ঘণ্টা আগে
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকার পাকা সড়ক সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়ক দিয়ে যানবাহনের যাত্রী ও পথচারীদের যাতায়াতে ভোগান্তি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমের কারণে সড়কের গর্তে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে