
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বমকে (৫৭) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল মঙ্গলবার রাতে বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
লাল লিয়ান সিয়াম বম রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত থন আলহ বমের ছেলে।
পুলিশ জানায়, আজ বুধবার দুপুরে লাল লিয়ান সিয়াম বমকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসেনের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে বান্দরবানে এ পর্যন্ত ১৯ জন নারী ও ৩৬ জন পুরুষসহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালীর দশমিনা উপজেলায় একটি বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতির স্বামীর বিরুদ্ধে এক ধর্মীয় শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বিবি আয়েশা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
মোটরসাইকেলে করে সেখানে আসেন আইএমএল-এর শিক্ষার্থী শের আলী ও ভূগোল বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন। কোনো কিছু না জিজ্ঞেস করেই তারা আবিতের ছোট ভাই ও তার বন্ধুকে মারধর শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
৩০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় থেকে আনন্দবাজার পর্যন্ত সড়কের চার কিলোমিটার অংশে দুই বছর ধরে খানাখন্দ। পিচ ঢালাই এবং খোয়া উঠে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন সীমাহীন দুর্ভোগে পড়েছে এই...
৭ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে