
বান্দরবানে তিন উপজেলায় সোনালী ব্যাংক সচল হলেও রুমা-রোয়াংছড়ি-থানচিতে সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তবে জেলার অন্য সব ব্যাংকের কার্যক্রম চালু আছে।
আজ বৃহস্পতিবার বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।
ওসমান গণি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রুমা সোনালী ব্যাংকে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে। ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। গতকাল বুধবার দুপুুর সাড়ে ১২টায় থানচি সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালায়। এ সময় প্রথম অবস্থায় সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ টাকা নিয়ে যাওয়ার কথা শোনা গেলেও পরে গণনা করে দেখা গেছে ৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা।
তিনি বলেন, সব মিলিয়ে গ্রাহক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোয়াংছড়ি-রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বান্দরবানে সোনালী ব্যাংকের সাতটি শাখা রয়েছে। এর মধ্যে ছয়টি শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে তিনটি শাখার কার্যক্রম সচল করা হয়েছে।
অপহৃত ম্যানেজার নেজাম উদ্দিনকে আজ বেলা ১টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আজ সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে শান্তি কমিটির শান্তি আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তি কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
আরও পড়ুন:

দৌলতখান থানার ওসি মো. ফকরুল ইসলাম বলেন, বিক্ষোভকারীরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার জাকির হোসেনের মুক্তির দাবি জানান। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
১০ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে মেশিনে ধান ঝাড়ার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হন রফিকুল ইসলাম বাবু নামে আরেক ব্যক্তি।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির নিয়ন্ত্রণাধীন একটি জেটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় সাত দিন ধরে আটকে আছে এমটি প্রাইভ এনজেল নামের একটি জাহাজ।
১৮ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে