ঝিনাইদহের কালীগঞ্জে মেশিনে ধান ঝাড়ার কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শামীম হোসেন (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হন রফিকুল ইসলাম বাবু নামে আরেক ব্যক্তি। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলা ষাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শামীম হোসেন উপজেলা বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুলের বাড়িও একই গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে মেশিনে ধান ঝাড়ছিলেন শামীম। এ সময় অসাবধানতায় শামীম হোসেন বিদ্যুতায়িত হন। পাশে থাকা রফিকুল তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মহিমন ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শামীম হোসেন মারা গিয়েছিলেন। আহত রফিকুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
৫ মিনিট আগে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৬ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী ৬ মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক বাঁধন মিয়া, সদস্যসচিব ফেরদৌস আমিনা ও সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা শুভ যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন...
২১ মিনিট আগে
হামলাকারীরা প্রথমে বারীর বাড়ির সামনে থাকা মুদি দোকানের শাটারের তালা ভাঙে। এরপর পেট্রলবোমা মেরে দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এই অবস্থা দেখে বারীসহ তাঁর পরিবারের লোকজন বেরিয়ে আসেন। তখন বারীকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। এরপর হামলাকারীরা চলে গেলে বারীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)...
৩৯ মিনিট আগে