
জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘নারীদের স্বাবলম্বী করে তুলতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
আজ বুধবার সকালে শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতর উপলক্ষে কাপড় বিতরণ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার প্রসারে সবকিছু করছেন উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করেছে। নারী শিক্ষার্থীদের ঈদসহ পূজাপার্বণে শাড়ি, থ্রিপিস দিচ্ছে। বছরের শুরুতে বিনা মূল্যে বইসহ দিচ্ছে আর্থিক প্রণোদনা। এর অর্থ একটাই নারীরা যেন সমাজে অবহেলিত না থাকেন।’
মতিয়া চৌধুরী বলেন, ‘আমি যখন যা পাই তা মানুষের কল্যাণে ব্যয় করি। এলাকার উন্নয়নে ব্যয় করি। ইচ্ছে করলে শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে আমরা আর্থিক প্রণোদনাসহ ঈদ উপহারের আওতায় আনতে পারি। সে সামর্থ্য আমাদের রয়েছে। কিন্তু এতে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়া নিয়ে প্রতিযোগিতা থাকবে না।’
মতিয়া চৌধুরী আরও বলেন, ‘প্রণোদনা পেতে হলে, ঈদ উপহার পেতে হলে, তাদের (শিক্ষার্থীদের) অবশ্যই পরিশ্রম করে ভালো ফলাফল করতে হবে। প্রতিযোগিতায় যারা টিকবে শুধু তারাই প্রণোদনা ও ঈদ উপহারের আওতায় আসবে।’
নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, ‘এ জন্য প্রয়োজন নারী শিক্ষাকে এগিয়ে নেওয়া। পুরুষের পাশাপাশি নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তাদের স্বাবলম্বী করে তোলা।’
ওই অনুষ্ঠানে উরফা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০ জন নারী শিক্ষার্থীর মধ্যে থ্রিপিস, নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম চারজন নারী শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া শাড়ি ও থ্রিপিস এবং উরফা ইউনিয়নের দরিদ্র, অসহায় মানুষের মধ্যে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করেন মতিয়া চৌধুরী।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, বিএডিসির উপপরিচালক শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকার সাভারে পৌর বিএনপির ওয়ার্ড কমিটির কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করে ভাঙচুরের চেষ্টা ও গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার রাজাশন মহল্লার ঢালাই মোড়ে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
২ মিনিট আগে
বরিশালের বাবুগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে জামাল হোসেন ব্যাপারী (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগে
বাংলা নববর্ষ উপলক্ষে রাজশাহীর পদ্মাপাড়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মার পাড়সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশন এই আয়োজন করে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা একসঙ্গে ঘুড়ি উড়ান।
১১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে