
ঈদের বাকি আর মাত্র ১০ দিন। এই উৎসব ঘিরে পোশাক কেনাকাটা জমে উঠেছে চট্টগ্রাম নগরীর মার্কেটগুলোতে। ব্যবসায়ীরা আশা করছেন, দুয়েক দিনের মধ্যে ক্রেতাদের আনাগোনা আরও বাড়বে। তবে এবার পোশাকের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা।
নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, দুপুরের পর থেকেই মার্কেটে ভিড় করছেন ক্রেতারা। তবে বিক্রি ও ক্রেতার চাপ দুটোই বাড়ে ইফতারের পর।
নগরীর কাজীর দেউড়ি এলাকার এ্যাপোলো শপিং সেন্টারের ব্যবসায়ী মোহাম্মদ আকবর আলী চৌধুরী বলেন, ‘ঈদের আগে এক সপ্তাহ কেনাকাটার জন্য মোক্ষম সময়। আশা করছি এ সময় জমজমাট হবে ঈদের কেনাকাটা।’
ব্যবসায়ীরা বলছেন, এই ঈদে সিল্ক, কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন কাপড়ে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারির থ্রিপিস এবং ব্লক প্রিন্টের শাড়ির চাহিদা তুলনামূলকভাবে বেশি। এ ছাড়া তরুণদের আগ্রহের কেন্দ্রে রয়েছে টি-শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, ফরমাল টি-শার্ট, শার্ট, ফতুয়া ও বাহারি রঙের পাঞ্জাবি। তবে উঠতি তরুণীদের একটি বিরাট অংশের আগ্রহ গাউন ও ফ্রক কেনার দিকে। আর মধ্যবয়সী নারীদের পছন্দ রকমারি ডিজাইনের শাড়ি।
নগরীর চকবাজারের এসি মার্কেট বালি আর্কেড, মতি টাওয়ার, চক ভিউ সুপার মার্কেট, গুলজার টাওয়ার, ২ নম্বর গেট শপিং কমপ্লেক্স, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, সেন্ট্রাল প্লাজা, ইউনেসকো সিটি সেন্টার, আমিন সেন্টার, ভিআইপি টাওয়ার, স্যানমার ওস্যান সিটি, টেরিবাজার, নিউমার্কেট, রেয়াজুদ্দিন বাজার, জহুর হকার্স মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে পোশাকের দোকান ও ফ্যাশন হাউসে তরুণীদের ভিড় দেখা গেছে।
এ ছাড়া পাঞ্জাবির শোরুমগুলোতে ভিড় করছেন তরুণেরা। পাঞ্জাবি, শার্ট, ফতুয়া, শাড়ি, থ্রিপিস, জুতা ও স্যান্ডেল কেনার ক্ষেত্রে ব্র্যান্ডের দোকানকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।
মুরাদপুর থেকে নগরীর নিউমার্কেটে কেনাকাটা করতে আসা শিক্ষার্থী আরিফুর রহমান বলেন, ‘ভালো মানের পাঞ্জাবি ও শার্টের জন্য এখানে এসেছি। কিন্তু দাম এবার একটু বেশি।’
তবে ব্যবসায়ী আকবর আলীর মতে, এবার ঈদের কেনাকাটায় মানুষের আর্থিক সামর্থ্য গতবারের তুলনায় খানিকটা কমেছে। দোকানে ক্রেতাদের আনাগোনা ও দেনদরবারে বিষয়টি বোঝা যায়।
এদিকে জহুর মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম-সদস্যসচিব ফজলুল আমিন জানান, মূলত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারাই বেশি আসেন এই মার্কেটে। কম দামে ভালো পণ্য পাওয়া যায় এখানে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৪৩ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগে