
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হয়েছে এক সপ্তাহ আগে। নতুন কমিটি গঠনের এক সপ্তাহের মধ্যে বিসিবিতে যুক্ত হয়েছেন মাশরুর হোসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই।
বিসিবি সূত্র জানায়, লজিস্টিক ও প্রোটোকল কমিটির সদস্য সচিব হয়েছেন মাশরুর। লজিস্টিক কমিটির প্রধান মির্জা আব্বাসের ছেলে মিয়া ইয়াসির আব্বাস। অ্যাডহক কমিটির দায়িত্ব তিন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা।
গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তৈরি করা অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে তামিম ইকবালকে। তাঁর এই কমিটির ১১ সদস্যের মধ্যে আছেন তিন মন্ত্রীর ছেলে ও এক প্রতিমন্ত্রীর স্ত্রী। যেখানে মির্জা ইয়াসির আব্বাস প্রধানমন্ত্রীর মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে এবং ইসরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে। আর রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটা নাজমুল হাসান পাপনের ছিল ১২ বছর। কিন্তু ২০২৪ সালের ২১ আগস্ট তাঁর পদত্যাগের পর এই পদে পরিবর্তন এসেছে তিনবার। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের পর এখন বিসিবি সভাপতি তামিম।

৩৫ বছর বয়স পেরোলে ক্রিকেটারদের বেশির ভাগ যোগ দেন কোচিং পেশায় অথবা ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। অনেকে আবার প্রশাসনিক কাজকর্মে যুক্ত হয়ে যান। বিরাট কোহলি যে এখানেই আলাদা। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। তবে গতকাল বিশেষ এক কারণে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে হয়েছে কোহলিকে।
১৯ মিনিট আগে
সবার ওপরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ৮। দুইয়ে থাকা রাজস্থান রয়্যালসও পেয়েছে ৮ পয়েন্ট। তবে নেট রানরেটের কারণে দুই দলের অবস্থান ভিন্ন। তিনে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট ৭। আজ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালেই ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে পাঞ্জাব। বাংলাদেশ সময় রাত ৮টায় ওয়াংখেড়েতে
৪২ মিনিট আগে
এবার কী চমক দেখাবে সৌদি আরব? বিশ্বকাপের দল হিসেবে সৌদির প্রসঙ্গ এলে এমন একটা প্রশ্ন জাগেই মনের মধ্যে।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দুই মাসও বাকি নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মিলছে না। ইরান কি আদৌ বিশ্বকাপে খেলবে—গত দেড় মাস ধরে এই অনিশ্চয়তা কাজ করছে। বরাবরের মতো ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবারও শুনিয়েছেন আশার বাণী।
৩ ঘণ্টা আগে