যশোরের মনিরামপুরে পরীক্ষার হলে নকলের অভিযোগে বাড়ি ফিরে লজ্জায়-ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দ্বাদশ শ্রেণি পড়ুয়া এক কলেজছাত্রী। তার ঘর থেকে মৃত্যুর আগে খাতায় লিখে রাখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে উপজেলার বাগডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই ছাত্রীর নাম সাবিনা খাতুন (১৭)। সে বাগডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
সাবিনা উপজেলার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। ইংরেজি দ্বিতীয়পত্রের মাধ্যমে আজ ওই কলেজে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। সকালে পরীক্ষায় অংশ নিয়েছিল সাবিনা।
বাগডাঙ্গা গ্রামের স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পরীক্ষা শুরু হওয়ার পর সাবিনার কাছ থেকে কাগজের টুকরা দেখে ফেলেন কক্ষের শিক্ষক। পরে দেড় ঘণ্টা তার খাতা আটকে রাখা হয়। সেই কারণে খাতায় আর লিখতে পারেনি সে।’
ইউপি সদস্য আরও বলেন, ‘কলেজ থেকে বাড়ি ফিরে একটি কাগজে সব ঘটনা লেখে সাবিনা। তারপর ঘরের দরজা লাগিয়ে আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সে। কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পেয়ে, ঘরে এ দৃশ্য দেখে ওর মা চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে সাবিনার ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।’
এ বিষয়ে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ‘ঘটনা জানার পর আমি শিক্ষক ও কমিটিকে নিয়ে জরুরি সভায় বসেছি। মেয়েটির কাছে পাওয়া সেই নকলের কাগজ ও তার পরীক্ষার খাতা আমার সামনে। ইংরেজি দ্বিতীয়পত্র দিয়ে আজকে এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। কলেজের শিক্ষক তাসলিমা খাতুন ও ইসমাইল হোসেন কক্ষের দায়িত্বে ছিলেন। আমি তাদের সঙ্গে কথা বলছি। পরে বিস্তারিত জানাতে পারব।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পেয়েছি। এই ঘটনায় অপমৃত্যু মামলা হবে। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
ওই কলেজছাত্রীর খাতায় লেখা ছিল—‘আমার কিছু মনে থাকে না বলে পরীক্ষায় অংশ নেওয়ার আগে আমি অল্প একটু কাগজে তথ্য লিখে পড়তে পড়তে কক্ষে যাই। পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় তা ফেলে দিতে মনে ছিল না। পরীক্ষার মধ্যে কলেজের সমাজ-বিজ্ঞানের শিক্ষক তা দেখে ফেলেন। তিনি খাতা নিয়ে দেড় ঘণ্টা আটকে রাখেন। আমি তার কাছে ভুল স্বীকার করেছি। তারপরও তাসলিমা ম্যাডাম ও ইসমাইল স্যার আমাকে পরীক্ষা দিতে দিল না। তাড়িয়ে দিলেন। আমি লজ্জায় মুখ দেখাতে না পেরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। ভুলত্রুটি মাফ করে দিও। আমার কাছে ফারহানা ২৫ টাকা ও সুবর্ণা ৫ টাকা পাবে। তোমরা দিয়ে দিও।’

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মামলায় দুধের শিশুকে নিয়ে কারাবন্দী ফারহানা আক্তার শিল্পীকে জামিন দিয়েছেন আদালত। বুধবার (১৩ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহ জামাল মানবিক বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করেন।
১৩ মিনিট আগে
জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
১৫ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে