বয়স হয়ে গেছে ৪২। আন্তর্জাতিক ক্রিকেট প্রায় চার বছর আগে ছেড়ে দিয়েছেন ঠিকই। তবে দিব্যি খেলে যাচ্ছেন আইপিএল। বলা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির কথা। যেকোনো কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় ম্যাচ বের করে আনতে পারেন দ্রুতই।
২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে নেই ধোনি। চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন ২৭ বছর বয়সী রুতুরাজ গায়কোয়াড়। তবু ধোনির কাছ থেকে ম্যাচে প্রায়ই পরামর্শ নিতে দেখা যায় গায়কোয়াড়কে। ধোনিও হতাশ করেন না গায়কোয়াড়কে। কোনো বোলারের বেধড়ক পিটুনি খাওয়া কিংবা ফিল্ডিংয়ে ভুল, ধোনি কখনোই হতাশা প্রকাশ করেন না। যার মধ্যে গত আইপিএল ফাইনালের চিত্র এখনো টাটকা। গুজরাট টাইটানসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ জেতা একটা পর্যায়ে বেশ কঠিন মনে হচ্ছিল। তখন ধোনি অধিনায়ক হলেও বিচলিত হননি। ‘ক্যাপ্টেন কুল’কে প্রশংসায় ভাসিয়েছেন এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা স্টিভ স্মিথ। ধোনির প্রশংসা করে স্টার স্পোর্টসে স্মিথ বলেন, ‘তিনি (ধোনি) অনেক চিল করা একজন মানুষ। ম্যাচের বাইরে অনেক জিনিস নিয়ে ব্যস্ত থাকেন। তবে অনেক ঠান্ডা থাকেন তিনি। অসাধারণ ব্যক্তিত্ব তিনি। অনেক পরিস্থিতিতে এমএস থাকেন অসাধারণ।’
এবারের আইপিএলে প্রথম দুই ম্যাচের দুটিতে জিতেছে চেন্নাই। দুই ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা ধোনি ধরেছেন তিন ক্যাচ ও একটি রানআউট করেছেন, যার মধ্যে মঙ্গলবার রাতে গুজরাট টাইটানসের বিপক্ষে ধোনির এক ক্যাচ নিয়ে চলছে আলাপ আলোচনা। গুজরাট ব্যাটার বিজয় শংকরের বল এজ হয়ে গেলে ক্ষিপ্রতার সঙ্গে বল তালুবন্দী করেন ধোনি। উইকেটরক্ষক ধোনির প্রশংসা করে স্মিথ বলেন, ‘উইকেটের পেছনে এমএস ধোনি ছাড়া ভারতীয় ক্রিকেটে সেরা কেউ হতে পারে না। যেভাবে তিনি খেলার পরিস্থিতি বোঝেন, তাতে তাঁর তুলনা হয় না। তাঁর মতো মানুষের সঙ্গে খেলা অনেক দারুণ বিষয়। মাঠ ও মাঠের বাইরে থাকাটা আমি সত্যিই উপভোগ করি।’
আন্তর্জাতিক ক্রিকেটে স্মিথ, ধোনি একে অপরের বিপক্ষে খেলেছেন অনেক ম্যাচ। তবে ২০১৬, ২০১৭ দুই আইপিএলেই রাইজিং পুনে সুপারজায়ান্টের জার্সিতে খেলেন স্মিথ ও ধোনি। যার মধ্যে ২০১৭ আইপিএলে স্মিথ ছিলেন অধিনায়ক। ধোনির সঙ্গে খেলাটা উপভোগ করেছেন স্মিথ, ‘আপনি জানেন যে তাঁর সঙ্গে খেলাটা উপভোগ করতাম। তাঁকে নেতৃত্ব দেওয়াটা আমি উপভোগ করেছি। তিনি আমাকে সত্যিই অনেক সাহায্য করেছেন।’

আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
৪০ মিনিট আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
১ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনে অজিদের ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারীরা। যদিও ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তরা। এরপরও ডারউইন টেস্টের দাপুটে পারফরম্যান্স দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলটিকে আত্মবিশ্বাস জোগাবে।
২ ঘণ্টা আগে