দরজায় কড়া নাড়ছে ২০২৪ আইপিএল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আছেন চেন্নাইয়ে। সেই চেন্নাইয়ের অধিনায়ক বদলে গেল টুর্নামেন্ট শুরুর আগের দিন।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে গত আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এবারও মনে হচ্ছিল, শিরোপা রক্ষার লড়াইয়ে অধিনায়ক তিনিই থাকছেন। সেখানে শেষ মুহূর্তে এসে জানা যায়, ১৭ তম আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড।
চেন্নাই সুপার কিংস আজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমএস ধোনি চেন্নাই সুপার কিংসের নেতৃত্বভার তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াডের কাধে। টাটা আইপিএল ২০২৪ শুরুর আগে এমনটা করেছেন তিনি।
রুতুরাজ চেন্নাই সুপার কিংসে আছেন ২০১৯ থেকে চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ। এই সময়ে আইপিএলে তিনি ৫২ ম্যাচ খেলছেন। আসন্ন মৌসুমে খেলতে মুখিয়ে আছে।’
২০০৮ থেকে শুরু করে গত বছর পর্যন্ত ১৬ মৌসুমের মধ্যে চেন্নাই খেলেছে ১৪ মৌসুম। নিষিদ্ধ হওয়ায় ২০১৬,২০১৭ দুই বছর খেলতে পারেনি। ১৪ মৌসুম খেলে ১০ বার ফাইনাল খেলেছে।
এর মধ্যে পাঁচবার হয়েছে চ্যাম্পিয়ন ও পাঁচবার রানার্সআপ। পাঁচবারই চেন্নাই শিরোপা জেতে ধোনির নেতৃত্বে। মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস—আইপিএল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার করে শিরোপা জিতেছে।

ভিনিসিয়ুসের মাঠের আচরণ নিয়ে সমালোচনা করেন কানিজারেস। লা লিগার উদ্বোধনী ম্যাচে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ের ম্যাচে বেশ কয়েকবার পেনাল্টি বক্সের ভেতরে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেছিলেন এই উইঙ্গার। তবে তাঁর আবেদনে সাড়া দেননি রেফারি।
৩৯ মিনিট আগে
আতলেতিকো অবস্থান শুরু থেকেই পরিষ্কার—আলভারেসকে আর্সেনালের কাছে বিক্রি করতে তারা রাজি। কিন্তু কোনোভাবেই রিয়াল মাদ্রিদ বা বার্সার কাছে নয়। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের পর সমর্থকেরা দুয়ো দেওয়ায় পরিস্থিতি কঠিন হয়ে উঠলেও আলভারেসকে নিয়ে নিজেদের অবস্থান থেকে একচুল সরে আসেনি মাদ্রিদের ক্লাবটি।
১ ঘণ্টা আগে
দিনের শেষ দিকে আলো নিয়ে আম্পায়ারদের সঙ্গে কথা বলেন জয়সুরিয়া ও কামিল মিশারা। তাঁদের দাবি ছিল, পর্যাপ্ত আলো না থাকায় খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। তবে লঙ্কান ব্যাটারদের দাবি না মেনে খেলা চালিয়ে নেন আম্পায়াররা।
২ ঘণ্টা আগে
মাঠের চেয়ে বরং মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচনা চলছে ইংল্যান্ড ক্রিকেট দলকে নিয়ে। নাইটক্লাব কাণ্ডের জেরে বাদ পড়েছেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। মাইকেল ভনের মতে এ ধরনের ঘটনা ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য অনেক বড় একটা শিক্ষা।
২ ঘণ্টা আগে