
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। পাতাপসকো নদীতে ডুবে থাকা লাল পিকআপ ট্রাকের ভেতর থেকে গতকাল বুধবার তাদের মরদেহ পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।
বিবিসি বলছে, জাহাজটি সেতুতে ধাক্কা দেওয়ার সময় সেখানে আটজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। দুজন শ্রমিককে ঘটনার দিনই উদ্ধার করা হয়েছিল। বাকি আরও চারজনের জন্য উদ্ধার তৎপরতা চলছে। তবে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সেতু ভেঙে নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ম্যারিল্যান্ড পুলিশ ট্রাকের ভেতর থেকে উদ্ধারকৃত দুজনকে আলেহান্দ্রো হারনান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও ডরলিয়ান রোনিয়াল ক্যাস্টিয়াল ক্যাব্রেরা (২৬) হিসেবে শনাক্ত করেছে। ফুয়েন্টেস মূলত মেক্সিকো থেকে এসেছিল এবং ক্যাব্রেরা এসেছিল গুয়াতেমালা থেকে।
পুলিশ বলছে, সেতু ভেঙে নদীতে কংক্রিট ও সেতুর ভাঙা অংশ পড়াতে ডুবুরিরা নিরাপদে উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না। তাঁরা এখন উদ্ধারের জন্য সোনার স্ক্যান ব্যবহার করছেন। উদ্ধারকর্মীরা ধারণা করছেন, নিখোঁজ অন্যদের মৃতদেহ পানিতে সেতুর ভাঙা অংশের নিচে চাপা পড়ে আছে হয়তো।
নিখোঁজ বাকি চারজনের দুজন হলেন—এল সালভাদোরের বংশোদ্ভূত মিগেল লুনা ও হন্ডুরাসের নাগরিক মেনর সুয়াজো স্যান্ডোভাল। বাল্টিমোর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি গাড়ি ও অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিচের প্যাটাপসকো নদীতে নিখোঁজ হয়েছিলেন।
গত মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটারের জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কি নামের সেতুতে ধাক্কা দেয়। পণ্যবাহী জাহাজ ডালি বাল্টিমোরের স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুসারে, এটি ফ্রান্সিস স্কট কি ব্রিজের দিকে যাচ্ছিল, তবে ৪৫ মিনিট পরে সেতুর ঠিক নিচে গিয়ে জাহাজটি স্থির হয়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের বরাত দিয়ে বলা হয়েছে, এই সংঘর্ষ কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম নয়, পুরোপুরি দুর্ঘটনা। এবং পাওয়ার ফেইলিওরের কারণে জাহাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় তা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়।

ইরানে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, সারি সারি নতুন খোঁড়া কবর—একটি ছোট শহরের কবরস্থানে শতাধিক স্কুলছাত্রীর দাফনের প্রস্তুতি চলছে। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত এসব কিশোরীর জন্যই খোঁড়া হয়েছে এই কবরগুলো।
৩৭ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। আসনটিতে পেশায় পরিচারিকা এক নারীকে প্রার্থী করেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এমনকি সদ্য প্রকাশিত ভোটার তালিকায় ওই নারী এখনো ভোটারই হননি। তালিকায় তাঁর নাম কলিতা মাজির পাশে লেখা...
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মস্কোতে চিকিৎসা নেওয়ার দাবি অস্বীকার করেছেন রাশিয়ায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি।
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে আনা শতাধিক স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করার দাবি করেছে। কর্তৃপক্ষের ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাধ্যমে এসব স্টারলিংক টার্মিনাল দেশে পাচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে