অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। তিন দশকের বেশি সময় পর দুই দলের পাঁচ টেস্টের সিরিজ খেলার অপেক্ষা। সর্বশেষ ১৯৯১–৯২ সালে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলেছিল দুই দল।
গতকাল ঘরের মাঠের গ্রীষ্মের সূচি প্রকাশের মধ্যে দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘অবশেষে অ্যাশেজের সম মর্যাদা পেল বোর্ডার-গাভাস্কার ট্রফি। ১৯৯১-৯২ সালের পর আবারও ভারত-অস্ট্রেলিয়া পাঁচ টেস্ট সিরিজ খেলবে। আশা করি টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ থাকবে।’
দুই কিংবদন্তির নামে সিরিজের নামকরণ করার পর এবারই প্রথমবারের মতো পাঁচ টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া–ভারত। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে সিরিজটি শুরু হবে। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে। দিবারাত্রি ম্যাচটি হবে ৬ ডিসেম্বর অ্যাডিলেডে। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হবে তৃতীয় টেস্ট। ২৬ ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। সিরিজের শেষ টেস্ট সিডনিতে, ৩ জানুয়ারি।
এবার জয়ের স্মৃতি নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। অজিদের বিপক্ষে তাদের মাঠে হওয়া সর্বশেষ দুই সিরিজেই ২-১ জিতেছে ভারত। আগামী নভেম্বরে প্যাট কামিন্সদের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারত।

ছয় বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটার গত রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। তবে নাহিদ রানা-শরীফুল ইসলাম এখনো পাকিস্তানেই আছেন। সেখানে তাঁরা আরও এক দিন বেশি থাকার অনুমতি পেয়েছেন
১ ঘণ্টা আগে
২০২৬ আইপিএলে দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে নিজেদের তৃতীয় ম্যাচে হেরে যায় বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হারে বেঙ্গালুরু। আজ নিজেদের চতুর্থ ম্যাচে বিরাট কোহলি-রজত পাতিদারের দলের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ও ঘরোয়া সব ধরনের প্রতিযোগিতায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন এসএগেমসে দুবারের সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপ টেস্টে পজিটিভ শনাক্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মাবিয়
২ ঘণ্টা আগে
আল নাসরের ডিকশনারিতে যেন হার বলে কোনো শব্দ নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা যে দলে থাকে, সেই দল তো উড়বেই। গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোলও করাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। টানা ১৪ ম্যাচ জিতে এবার ১২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আল নাসর।
২ ঘণ্টা আগে