
বাজার নিয়ন্ত্রণে ২৯ কৃষিপণ্যের দাম নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। তিনি বলেন, ‘আমি জানি না। বিপণন তো মার্কেটিং, দাম নির্ধারণের বিষয়ে আমি জানি না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর সামরিক জাদুঘর মিলনায়তনে বিশ্ব আবহাওয়া দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আবহাওয়া অধিদপ্তর।
কৃষি বিপণন অধিদপ্তর আপনার মন্ত্রণালয়ের অধীনের সংস্থা উল্লেখ করলে তিনি বলেন, ‘এটা রাজতন্ত্র নয়, গণতন্ত্র।’
রমজানের শুরুতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে মাছ, মাংসসহ ২৯ খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। গত কয়েক দিন বেগুন, লাউসহ কিছু সবজি কৃষক পর্যায়ে দাম তলানিতে থাকলেও খুচরা পর্যায়ে চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।
সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, সরকারিভাবে আমদানি হলে নানা কারণে বিলম্ব হয়।
আবহাওয়া দিবসের অনুষ্ঠান বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. মো. শামীম হাসান ভূইয়া। কৃষি আবহাওয়া সম্পর্কিত তথ্য তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পিডি মো. শাহ কামাল খান। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রীর নাম ‘আব্দুর সবুর’ বলে উল্লেখ করেন।

নারায়ণগঞ্জসহ দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই দিনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তার দপ্তর ও দায়িত্বে রদবদল করা হয়েছে।
৬ মিনিট আগে
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত
৪৩ মিনিট আগে
ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রীই ছিলেন না, উনি একটি ইনস্টিটিউট। ম্যাডামের গণতান্ত্রিক চর্চা হচ্ছে দৃষ্টান্তমূলক উদাহরণ। ম্যাডাম দাঁড়ি-টুপি এবং ভিন্নমতকে অনেক সম্মান করতেন।’
১ ঘণ্টা আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। অন্য এক মামলার তদন্ত করতে গিয়ে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় এই কানেকশন পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে