
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। গতকাল বুধবার কৃষ্ণসাগরের তীরবর্তী ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় এই ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওদেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি অবস্থানে বৈঠক করছিলেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল বুধবার রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বন্দরনগরী ওদেসা পরিদর্শনে যান ভলোদিমির জেলেনস্কি। গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিসকে সঙ্গে নিয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে যৌথ সংবাদ সম্মেলনের সময় এ হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার পর হঠাৎ সাইরেন বেজে উঠলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আজ হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন, কারা এগুলো মোকাবিলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি এটা জানি যে, অনেকে আহত ও নিহত হয়েছেন। আমাদের নিজেদের রক্ষা করতে হবে। নিজেদের রক্ষার সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’
এই হামলার বিষয়ে গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন আমাদের গাড়িতে উঠছিলাম তখন একটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমি মনে করি, আমাদের জন্য এটি একটি সেরা ও সবচেয়ে প্রাণবন্ত উদাহরণ যে, এখানে একটি সত্যিকারের যুদ্ধ চলছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে