Ajker Patrika

বাল্টিক সাগরে ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ রাশিয়ার

আজকের পত্রিকা ডেস্ক­
বাল্টিক সাগরে ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ রাশিয়ার
ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজ ‘স্পার্টা ২’-তে আগুন নেভানোর চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

বাল্টিক সাগরে ইউক্রেন ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত বলে অভিযোগ করেছে রাশিয়া। সোমবার (২৩ নভেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। একই সঙ্গে বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোকে কিয়েভের ওপর প্রভাব খাটিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছে মস্কো।

গত শনিবার ইউক্রেনের ড্রোন হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার পণ্যবাহী জাহাজ স্পার্টা-২। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। বর্তমানে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করার পর সেটিকে টেনে রাশিয়ার ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

এ ঘটনায় বাল্টিক সাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে বাল্টিক সাগরে রাশিয়ার পণ্যবাহী একটি জাহাজে ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যে রোববার ভোরে লিবিয়ার বেনগাজি নৌঘাঁটির বন্দরে অবস্থানরত আরও একটি রুশ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায়ও দায় স্বীকার করেছে ইউক্রেন। জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়ার জন্য বন্দরে থামার সময় জাহাজটিতে বিস্ফোরণ ঘটে।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় গভর্নমেন্ট অব ন্যাশনাল স্ট্যাবিলিটি (জিএনএস) জানিয়েছে, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে বেনগাজি বন্দরে অবস্থান করছিল। বিদ্যমান একটি সামুদ্রিক চুক্তির আওতায় জাহাজটিকে বন্দরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গ্রিনিচ মান সময় ভোর ৫টা ৪৭ মিনিটে বেনগাজি বন্দরে একটি জাহাজে আগুন জ্বলছে। কয়েক ঘণ্টা পর ধারণ করা আরও একটি ছবিতে একই জাহাজকে আংশিক ডুবে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ও বিবিসি ভেরিফাইয়ের মাধ্যমে স্থান শনাক্ত করা ভিডিওতেও অন্ধকারের মধ্যে জাহাজটিতে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত