বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন উত্তেজনা থাকবেই—সে যতই সৌজন্য মেনে বলুক, ‘আমরা শুধুই খেলায় মনোযোগ দিচ্ছ।’ আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আবারও ফিরে এল দুই দলের উত্তেজনা।
শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করছে বাংলাদেশ। বিনুরা ফার্নান্দোর করা চতুর্থ ওভারের ভেতরে ঢোকা প্রথম বলটা পুল করেছিলেন সৌম্য সরকার। ব্যাটের নিচ দিয়ে বল পেরিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে জমা পড়ে।
সঙ্গে সঙ্গে লঙ্কানদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার গাজী সোহেলও দেন আউট। সৌম্য নেন রিভিউ। রিভিউয়ে স্পাইক দেখা গেলেও সেটা ব্যাটের সঙ্গে বলের কি না, এটা নিয়েই ছিল প্রশ্ন। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল দিয়েছেন নট আউট। মূলত স্পাইক দেখা গেলেও ব্যাট ও বলের মধ্যে ব্যবধানও (ফাঁকা) দেখা যায়। শব্দটা এসেছে বল ব্যাট অতিক্রম করার পর, এ যুক্তিতে হয়তো টিভি আম্পায়ার সিদ্ধান্ত বদলান। বড় পর্দায় স্পাইক দেখে সৌম্যও গ্লাভস খুলে হাঁটছিলেন ড্রেসিংরুমের দিকে। যদিও আম্পায়ারের সিদ্ধান্ত বদলে আবারও ফিরেছেন উইকেটে।
টিভি আম্পায়ারের নট আউট সংকেত দেখে কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন লঙ্কান ক্রিকেটাররা। অ্যাঞ্জেলো ম্যাথুস, মেন্ডিস, দাসুন শানাকাদের দেখে মনে হলো, আম্পায়ারের সিদ্ধান্তে বেশ হতাশই তাঁরা। জুড়ে দেন তর্ক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড এগিয়ে যান রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদের কাছে।
বাংলাদেশ ম্যানেজার নাফীস ইকবালকেও কথা বলতে দেখা যায় তানভীরের সঙ্গে। অপরাজিত সৌম্য খেলতে তৈরি হলেও শ্রীলঙ্কানদের অসন্তুষ্টি পরিষ্কার। লঙ্কান খেলোয়াড়দের ভালোভাবে সামলান অন-ফিল্ড আম্পায়ার সৈকত। যদিও সপ্তম ওভারে আউট হয়ে ফেরেন সৌম্য। নতুন জীবন পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। ২২ বলে ২৬ রান করে মাতিশা পাতিরানার শিকার হয়েছেন। তার আগে অবশ্য লিটন দাসের সঙ্গে ৬৮ রানের ওপেনিং জুটি গড়েছেন।
নিদাহাস ট্রফি, ২০২২ এশিয়া কাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ—বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচ মানেই যেন রোমাঞ্চের পারদ উঠবে উঁচুতে। সিলেটে এই সিরিজ সেখানে ব্যতিক্রম হবে কেন!

দক্ষিণ আফ্রিকায় ত্রিদলীয় ওয়ানডে ইমার্জিং সিরিজে বাংলাদেশের শুরুটা ভালো হলো না। প্রিটোরিয়ায় নিজেদের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে হেরে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল জিতেছে ৩১.২ বল হাতে রেখে!
১৬ মিনিট আগে
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক জো রুট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের সময়ের আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাঁর নেই।
২ ঘণ্টা আগে
সাফের অধীনে নেপাল থাকলেও আপাতত ফিফার নিষেধাজ্ঞায় আছে তারা। তাই টুর্নামেন্টে তাদের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদি নির্দিষ্ট সময়সীমার আগে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে তবেই খেলতে পারবে সাফে। সেক্ষেত্রে তাদের রাখা হবে বাংলাদেশের।
৩ ঘণ্টা আগে
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শেষ মুহূর্তে দলে ডাক পাওয়ায় আগামীকালের ফ্লাইটে অস্ট্রেলিয়া যাবেন লিটন।
৪ ঘণ্টা আগে