Ajker Patrika

হঠাৎ তোপের মুখে জিম্বাবুয়ের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২২: ৪৯
হঠাৎ তোপের মুখে জিম্বাবুয়ের অধিনায়ক
সিকান্দার রাজার সহজ রানআউটের ঘটনা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। ছবি: সংগৃহীত

সিকান্দার রাজার হাতে যথেষ্ট সময় ছিল। চাইলে ঘুমিয়ে ঘুমিয়েই রানআউট করতে পারতেন তিনি। কিন্তু এমন সহজ সুযোগ হেলায় হাতছাড়া করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তাতে করে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে চলছে নানা কথাবার্তা। নেটিজেনরা ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন জিম্বাবুয়ের অধিনায়কের বিরুদ্ধে।

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) গতকাল রাজা সহজতম রানআউটের সুযোগ হাতছাড়া করেছেন। জিম্বাবুয়ে অধিনায়কের অবিশ্বাস্য রানআউট মিসের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দ্রুতই। জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটারের সহজ রানআউট মিসের ঘটনা ভাইরাল হতেই চলছে নানা আলোচনা।অনেকের মতে, এটা স্রেফ ভুলবশতই করেছেন রাজা। অনেকেল খটকা লেগেছে আরেক জায়গায়। তাঁদের মতে, এত সহজ রানআউট কীভাবে মিস করলেন রাজা? কেউ কেউ তো ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন।

এবার দেখে নেওয়া যাক, রাজার ক্ষেত্রে আসলে কী ঘটেছিল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল আইএল টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল শারজা ওয়ারিয়র্স-দুবাই ক্যাপিটালস। রাজা মূলত শারজার অধিনায়ক। ষষ্ঠ ওভারের তৃতীয় বলটা করছিলেন স্বয়ং শারজা অধিনায়ক। ব্যাটিংয়ে দুবাইয়ের ম্যাক্স হোল্ডেন। অফ স্টাম্পের বাইরে কিছুটা শর্ট লেংথের বল কাভারের দিকে ঠেলে দেন হোল্ডেন।

হোল্ডেন ড্রাইভ করার পর নন-স্ট্রাইক প্রান্তে থাকা ফাফ ডু প্লেসি উইকেট ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। পরে হোল্ডেন মাঝপথে থামিয়ে দেওয়ায় বিপদে পড়ে যান ডু প্লেসি। কাভার থেকে এক ফিল্ডার সরাসরি নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা রাজাকে উদ্দেশ্য করে ছোড়েন। কিন্তু সেই থ্রো প্রথমবারে রাজা ধরতেই পারেননি। এমনকি শারজা অধিনায়ক যতক্ষণে বেল ফেলে দিয়েছেন, ততক্ষণে ডু প্লেসি ব্যাট রেখে দিয়েছেন।

বিতর্কিত ঘটনার রাতেও জিতেছে রাজার শারজা। টস হেরে আগে ব্যাটিং পাওয়া দুবাই ১৯.৪ ওভারে গুটিয়ে যায় ১২৪ রানে। শারজা সেই লক্ষ্য তাড়া করে ৪২ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে ২ পয়েন্ট শারজার। তবে রাজার পারফরম্যান্স আশানুরূপ নয়। ব্যাটিংয়ে করেছেন ১০ রান। পেয়েছেন কেবল ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত