
গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রী। তিনি তাঁর জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) থাকা বৃষ্টি খাতুন নামের পরিবর্তে অভিশ্রুতি শাস্ত্রী করার জন্য সংশোধনের আবেদন করেছিলেন। আবেদনটি এখনো ‘গ’ ক্যাটাগরিতে পড়ে আছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃষ্টি খাতুন এনআইডি সংশোধনের জন্য ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি অনলাইনে আবেদন করেন। আবেদনে তিনি নামের পাশাপাশি পিতার নাম সবুজ শেখের পরিবর্তে মো. শাবরুল আলম এবং জন্ম তারিখ ১৯৯৮ সালের ৯ মার্চের পরিবর্তে ২০০০ সালের ২৫ ডিসেম্বর সংশোধন চান।
এনআইডি সংশোধনের আবেদনের সঙ্গে তিনি ২০২২ সালের নিবন্ধন করা জন্মসনদ, পিতার এনআইডি, নাগরিকত্ব সনদ দাখিল করেছেন। তবে তিনি যে জন্ম সনদ দাখিল করেছেন, সেই নম্বর এবং সেখানে থাকা জন্ম তারিখ দিয়ে অনলাইনে খুঁজতে গেলে আরেকজনের তথ্য চলে আসে। তাই তাঁর দাখিল করা জন্ম সনদটি এডিট করা বলে সংশ্লিষ্ট সূত্র প্রাথমিকভাবে ধারণা করছে।
আরও পড়ুন:

নাম ২৫০ শয্যার হাসপাতাল, অথচ জনবলকাঠামো এখনো আটকে আছে ১০০ শয্যাতেই। ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১৫০ জন। চিকিৎসকদের ৮৮টি পদের ৬৯টিই শূন্য। এর মধ্যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও অ্যানেসথেটিস্টের কোনো পদেই নেই কর্মরত চিকিৎসক।
২ ঘণ্টা আগে
দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাজধানীর মিরপুর ১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে আবার চিকিৎসাসেবা চালু হয়েছে। গত দুই দিন ফটকের সামনে ত্রিপল টানিয়ে শুধু টিকাদান কার্যক্রম চালানো হলেও গতকাল সোমবার একটি কক্ষ পরিষ্কার করে সেখানে টিকাদানের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকটে পড়েছেন কৃষকেরা। তাঁরা বন্যার মধ্যে কোনোমতে ধান কেটে ঘরে তুলতে পারলেও খড় তুলতে পারেননি। ফলে গরু-মহিষের খাদ্যের জোগান নিয়ে কৃষকেরা বিপাকে পড়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) একটি বিক্রয়কেন্দ্রে স্থানীয়দের বিরুদ্ধে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় আমিনুল ইসলাম ও হুমায়ুন কবীর নামে প্রকাশনা সংস্থাটির দুই বিক্রয় কর্মীকে তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে...
৩ ঘণ্টা আগে