
কক্সবাজার সমুদ্র সৈকতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও তিনটি মৃত সামুদ্রিক মা কচ্ছপ ভেসে এসেছে। আজ শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানী ও রেজুখালের মোহনায় ক্ষতবিক্ষত কচ্ছপের মৃত দেহ ভেসে আসে।
এর আগে আজ শুক্রবার সকালে ইনানী ও সোনারপাড়া সৈকতে দুটি ডলফিন ভেসে এসেছে। এর মধ্যে একটি ইরাবতী ও একটি ইন্দো প্যাসিফিক হ্যাম্পব্যাক প্রজাতির ডলফিন বলে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এ ছাড়া গত দুই দিনে কক্সবাজার সমুদ্রসৈকতে ইনানী, হিমছড়ি, সোনারপাড়া ও সুগন্ধা পয়েন্টে তিনটি ডলফিন, একটি বিপন্ন পরপইস ও পাঁচটি অলিভ রিডলি প্রজাতির মা কচ্ছপের মৃতদেহ ভেসে এল।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে ইনানী সৈকতে দুটি ও রেজুরখাল মোহনায় একটি অলিভ রিডলি প্রজাতির মৃত কচ্ছপ জোয়ারের সঙ্গে ভেসে এসেছে। তিনটি কচ্ছপের পেটেই ডিম রয়েছে। অন্তত ১০-১২ দিন আগে ডিম পাড়তে আসার পথে কোনোভাবে আগাতপ্রাপ্ত হয়ে কচ্ছপগুলো মারা পড়ছে।’ তিনি আরও বলেন, ‘গত দুইদিনে সৈকতে ভেসে আসা সামুদ্রিক প্রাণীগুলোর দেহে আগাতে চিহ্ন রয়েছে।’
হঠাৎ করে সামুদ্রিক প্রাণী মারা পড়ার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এর কারণ খুঁজতে বিজ্ঞানী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুসন্ধান করা হবে।’
আরও পড়ুন—

কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
৪ মিনিট আগে
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচনের সুবিধার্থে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৭ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কয়েক দফায় সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৮ মিনিট আগে