কক্সবাজার সমুদ্র সৈকতের রেজুখালের মোহনায় সামুদ্রিক মা কচ্ছপের মৃতদেহ ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) বিজ্ঞানীরা মৃত কচ্ছপটি উদ্ধার করেন।
বোরির বিজ্ঞানীদের ধারণা, ১০–১২ দিন আগে কচ্ছপটি মারা গেছে। বোরির হিসাবে চলতি বছর জানুয়ারি থেকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়া সৈকতে এ নিয়ে মোট ২০টি মা কচ্ছপের মৃতদেহ পাওয়া গেছে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অলিভ রিডলি প্রজাতির এই মা কচ্ছপ সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে আসার সময় জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এটির পেটে ১০২টি ডিম পাওয়া গেছে। কচ্ছপটির সামনের দিকের দুইটি ফ্লিপারের (সাঁতার কাটার পাখনা) একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ছিল।
এর আগে, গতকাল বুধবার কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি বিপন্ন স্তন্যপায়ী পরপইসের মৃতদেহ ভেসে আসে। কক্সবাজার সৈকতে এটিই প্রথম পরপইসের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বোরির বিজ্ঞানীরা।

স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। এদিকে ১৯ জুলাই আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা এলাকা থেকে উদ্ধার হওয়া ৪০০ বোতল ফেনসিডিল আত্মসাতের অভিযোগ ওঠে তেকালা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
কয়েক বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় রিয়ার। এরপর গত আড়াই বছর আগে আল আমিন দেশে আসে এবং দুই মাস থেকে আবার চলে যায়। বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন, তবে বাচ্চা হচ্ছিল না। এসব বিষয় নিয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন রিয়া।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীর টুটপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলি করার পাশাপাশি মৃত্যু নিশ্চিত করতে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে পোস্ট করার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে