প্রেমের টানে স্বামীকে তালাক দিয়ে পোশাক শ্রমিক ববিতা (৩০) চলে আসেন প্রেমিক শিমুলের কাছে। বিবাহিত পরিচয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তাঁরা। নতুন বাসায় ওঠার দুদিন পরেই প্রেমিকাকে হত্যা করে পালিয়ে যান শিমুল। অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে হত্যার মূল রহস্য।
আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার শিমুলকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার আশুলিয়ার চক্রবর্তী এলাকার একটি কারখানা থেকে শিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকা থেকে দ্বীন মোহাম্মদের বাড়ি থেকে ববিতার লাশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শিমুল আলী ওরফে শিমুল রেজা রাজশাহী জেলার দূর্গাপুর থানার জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন। তিনি অবিবাহিত ছিলেন।
নিহত মোছা. ববিতা আক্তার গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার পশ্চিম খাটিয়ামারী গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। আশুলিয়ার চক্রবর্তী এলাকার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ৬ মাস আগে স্বামী আতাউর রহমানকে ডিভোর্স দিয়ে আলাদা বসবাস শুরু করেন।
জানা গেছে, শিমুলের সঙ্গে ববিতা নতুন বাসায় উঠেছিলেন গত শুক্রবার। সর্বশেষ জামগড়ার পলমল নামে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ববিতা। নতুন বাসায় ওঠার দুদিন পরে রোববার তাঁকে হত্যা করে পালান শিমুল। হত্যাকাণ্ডের পরদিন আশুলিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই বাদশা মিয়া।
নিহতের চাচাতো ভাই মো. আজিজ বলেন, ‘আমার বোন ববিতার স্বামী ছিল। তাঁর ৫ বছরের এক ছেলেও আছে। এর আগে এই শিমুলকে নিয়েই তাদের সংসারে ঝামেলা শুরু হয়েছিল। পরে যে তারা এক বাসায় থাকা শুরু করেছে তা জানতাম না। পরে শুনি আমার বোনের নাকি লাশ পাওয়া গেছে। এই খবর শুনে আমরা এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই, আমার বোনের খুনির ফাঁসি চাই।’
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, ৬ মাস আগে স্বামীকে নিজেই তালাক দিয়েছিলেন ববিতা। প্রেমিক শিমুলকে তাঁর কর্মস্থলের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। খুন করার পরেও সেখানে তিনি নিয়মিতভাবে কাজ করে আসছিলেন। তাকে গ্রেপ্তার করার পর প্রাথমিকভাবে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
এসআই আরও জানান, বিয়ের জন্য চাপ দেওয়ায় ববিতার সঙ্গে তর্কের একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ববিতাকে হত্যা করা হয়েছে। শিমুল আদালতে-১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১২ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১৬ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬