
যান্ত্রিক সমস্যা থেকে দুর্ঘটনা নয়, রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দুর্বৃত্তদের নাশকতাই ছিল। ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা সন্দেহভাজন তিন যুবক এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করে রেলপথ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, ট্রেনটির ‘চ’ বগির একটি সিটের নিচে প্রথমে আগুন দেখা যায়। সেই সিটে কোনো যাত্রী ছিল না। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের যাত্রী ও কর্মীরা। তখন অনেকেই ছোটাছুটি করে নিচে নেমে যায়। তবে আগুন মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে, যা পরক্ষণেই পাওয়ার কার পর্যন্ত চলে যায়। তদন্ত কমিটির সদস্যরা মনে করেন, এটা কোনোভাবেই ট্রেনের স্বাভাবিক দুর্ঘটনা নয়। যাত্রীদের তথ্য যাচাই-বাছাই করে তদন্ত কমিটির সন্দেহ ফরিদপুরের ভাঙ্গা থেকে ওঠা তিন যুবককে ঘিরে।
জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বলেন, এখনো তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
গত শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে পাওয়ার কারসহ চারটি বগি পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে মারা গেছেন দুই নারী, এক শিশুসহ চারজন। আহত হয়েছে ১০ জন। এ ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে রেলপথ মন্ত্রণালয়।
এদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে অঙ্গার চারজনের লাশ দুই দিন ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। শনাক্ত না হওয়া এই চার লাশের দাবিদার পাঁচ পরিবার। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার প্রস্তুতি চলছে।
আবার আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত আটজনও ভর্তি রয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আটজনের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে।
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বেনাপোল এক্সপ্রেস চালু হতে আরও এক দিন সময় লাগবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
৪০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২ ঘণ্টা আগে