Ajker Patrika

৬ ব্যাংকের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

চাকরি ডেস্ক 
৬ ব্যাংকের অফিসার পদের প্রবেশপত্র প্রকাশ

৬টি ব্যাংকে অফিসার (ক্যাশ) (১০ম গ্রেড) পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের (বিএসসিএস) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদের মোট ১ হাজার ৩৩৫টি পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র আপলোড করা হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়সীমার পর কোনো অবস্থাতেই প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড বা সংগ্রহের আর কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই নিয়োগ বা প্রবেশপত্রসংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত