
জামালপুর-২ ইসলামপুর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মী। এ-সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের বিষয়টি জানা গেছে।
জানা যায়, ২৩ ও ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে ইসলামপুর উচ্চবিদ্যালয় কক্ষে ভোট গ্রহণ উপলক্ষে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং এবং পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুসন্ধানে জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের অর্ধশত শিক্ষক ভোট গ্রহণ প্রশিক্ষণে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা তাঁরা। এ ছাড়া সবাই জামালপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের অনুসারী বলে পরিচিত।
এ ছাড়া দুজন শিক্ষক আওয়ামী লীগের নেতা হিসেবে ২০২১ সালে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মনোনয়ন না পেয়ে আর নির্বাচনে অংশ নেননি।
এ নিয়ে ২৫ ডিসেম্বর আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জামান চৌধুরী বলেন, ‘ভোট গ্রহণে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা কোনো রাজনৈতিক দলের নেতা কি না, সেটি আমাদের জানা ছিল না। আমরা তাঁদের দায়িত্ব দিয়েছিলাম স্কুল-কলেজের শিক্ষক হিসেবে। অভিযোগ ওঠায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের কোনো পদধারী ভোট গ্রহণের দায়িত্বে রাখা যাবে না। রাজনৈতিক দলের পদে থাকার বিষয়ে যাঁদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, তাঁদের বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু করা হয়েছে। ভোট গ্রহণের দায়িত্ব থেকে আওয়ামী লীগ নেতাদের অব্যাহতি দেওয়া হবে। ভোট গ্রহণে কর্মকর্তা পদে দায়িত্ব দিতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এ আসনে ধর্ম প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল (নৌকা) ছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঢাকা বিমানবন্দর আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান আলী মণ্ডল (ট্রাক), জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জিয়াউল হক জিয়া (ঈগল) এবং জেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীন (কাঁচি প্রতীক)।
এ ছাড়া জাতীয় পার্টি মনোনীত দলটির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) এবং বিএনপির বহিষ্কৃত নেতা তৃণমূল বিএনপি মনোনীত মো. হোসেন রেজা বাবু (সোনালি আঁশ) জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে বাড়ির সামনে আড্ডা দেওয়া ও মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে আহত শাহ আলম (৩৫) মারা গেছেন। আজ শনিবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাহ আলম রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
রাতে এরশাদ আলী তারাবির নামাজ পড়ার জন্য ইউসুফপুর সিপাইপাড়া মসজিদে যান। নামাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ফেরার পথে ইউসুফপুর সিপাইপাড়া গ্রামে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড, আমের ডাল ও পেয়ারাগাছের ডাল নিয়ে এরশাদ আলীর পথরোধ করেন। এরপর তাঁকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়।
৩ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের প্রতিবাদে বি-ব্রাদার্স গ্রুপ নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় উত্তেজিত শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশ থেকে খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানিয়েছে, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
৩ ঘণ্টা আগে