
ফিলিপাইনের বিমানবন্দরগুলোতে যাত্রা শুরুর আগেই বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে কিংবা বিমানে উঠতে দেওয়া হয়নি অন্তত ৩২ হাজার যাত্রীকে। নানা কারণে ২০২২ সালে এই পরিমাণ যাত্রীকে সেবাবঞ্চিত করা হয়। তবে এবার সেবা না পাওয়া বা হয়রানির শিকার যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির আইনসভা। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসব যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া বা উঠতে না দেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, তাঁদের অনেককেই মানব পাচার চক্রের শিকার হতে পারে পারেন বলে আশঙ্কা করা হয়েছিল। ফিলিপাইনের আইন অনুসারে দেশটির ব্যুরো অব ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীরা চাইলে নিরাপত্তার স্বার্থে যেকোনো যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিতে পারেন কিংবা উঠতে বাধা দিতে পারেন।
ব্যুরো অব ইমিগ্রেশনের (আইবি) তথ্য বলছে, ২০২২ সালে ফিলিপাইনের বিমানবন্দরগুলোতে মোট ৩২ হাজার ৪০৪ জনকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বা উঠতে বাধা দেওয়া হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল, এই পরিমাণ লোকের মধ্যে বিরাট একটি অংশ হয় মানব পাচারের শিকার হতে যাচ্ছেন অথবা অবৈধ শ্রমিক হিসেবে অন্য কোনো দেশে চলে যাচ্ছেন।
আইবির তথ্য বলছে, ৩২ হাজার ৪০৪ জনের মধ্যে ৪৭২ জনকে শনাক্ত করা গেছে, যাঁরা হয় মানব পাচারের শিকার হতে যাচ্ছিলেন, নয়তো তাঁদের অবৈধভাবে অন্য কোনো দেশ পাঠিয়ে দেওয়া হচ্ছিল।
বিমান থেকে নামিয়ে দেওয়া এসব যাত্রীর জন্য সবচেয়ে খারাপ যে বিষয়টি অপেক্ষা করছিল তা হলো—বিমানসেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর নিয়ম অনুসারে তাঁরা কোনো ক্ষতিপূরণ পাওয়ার কথা নয়। কিন্তু এবার ফিলিপাইনের সিনেট ওই ৩২ হাজার যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে ফিলিপাইনের সিনেট একটি আইন পাস করতে যাচ্ছে জেনারেল অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট, ২০২৪ নামে। নতুন হতে যাওয়া এই আইন নিয়ে কাজ চলছে। জেনারেল অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট, ২০২৪ হলো সরকারের বার্ষিক বাজেট, যা আইনপ্রণেতারা অনুমোদন দিয়ে থাকেন (উভয় চেম্বার থেকে)। এই বাজেট তাঁরা যেকোনো খাতে ব্যয় করতে পারেন।
এই আইনের অন্যতম উদ্যোক্তা সিনেটর ফ্রান্সিস এসকোদেরো। গত সোমবার তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, এটি বিমান থেকে নামিয়ে দেওয়া বা উঠতে না দেওয়া ফিলিপিনো যাত্রীদের তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার অনুমতি দেবে।

একটি যুদ্ধবিমানের জরুরি অবতরণ বা ‘হার্ড ল্যান্ডিং’-এর ঘটনার পর ভারতের মহারাষ্ট্রের পুনে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। রানওয়েটি পুনরায় সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ)।
৭ মিনিট আগে
বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
২৯ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
৪৪ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
১ ঘণ্টা আগে