
কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির কারণে এমনিতেই তারল্যসংকটে আছে ব্যাংকগুলো। এর মধ্যেই দৈনন্দিন খরচ মেটাতে সরকারকে ঋণ দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে নগদের ঘাটতি পূরণে কলমানি মার্কেট থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে।
গত বুধবার এক দিনেই ২৩ হাজার ২৪০ কোটি টাকা ধার নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানানো গেছে। ১ থেকে ১৪ দিন মেয়াদে এই ঋণের বিপরীতে ৬ দশমিক ৭৫ শতাংশ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদ আরোপ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সরকারের আর্থিক হিসাবে ঘাটতি দেখা দিয়েছে, যা দেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম। আবার বাংলাদেশ ব্যাংক সরকারকে গত অক্টোবর মাস থেকে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বন্ধ করে দিয়েছে।
‘এসবের নেতিবাচক প্রভাব সমগ্র অর্থনীতির ওপর পড়েছে। এটা সামলাতে সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যার ফলে অনেক বাণিজ্যিক ব্যাংকে তারল্যসংকট দেখা দিয়েছে।’
বিশেষ কয়েকটি শরিয়াহ ব্যাংকসহ প্রায় দুই ডজন ব্যাংক কলমানি থেকে ধার করে গ্রাহকের আস্থা ধরে রাখতে চেষ্টা করছে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, সরকারের দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে বেশি ঝুঁকছে।
‘এতে অনেক ব্যাংকে তারল্য ঘাটতি সৃষ্টি হয়েছে, যা কলমানি মার্কেট থেকে স্বল্পমেয়াদি ঋণ নিয়ে চাহিদা মেটাচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক এখন শতভাগ সাপোর্ট দিচ্ছে।’

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১১ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১৬ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে