Ajker Patrika

বাংলাদেশে হেপাটাইটিস রোগের প্রাথমিক ও নির্ভুল শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন

আজকের পত্রিকা ডেস্ক­
বাংলাদেশে হেপাটাইটিস রোগের প্রাথমিক ও নির্ভুল শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন
মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের আয়োজনে কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই)। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায়, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করেছে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড। বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবটের সহযোগিতায় রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এলিভেটিং হেপাটাইটিস ডায়াগনোসিস ইন বাংলাদেশ: ফ্রম কারেন্ট চ্যালেঞ্জেস টু নেক্সট-জেনারেশন সলিউশনস’। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪-এর তথ্য তুলে ধরে জানানো হয়, ২০২২ সালে বাংলাদেশে প্রায় ৮৩ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত ছিলেন, যা দেশে স্ক্রিনিং ও রোগ নির্ণয় ব্যবস্থার উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ নির্ভরযোগ্য ডায়াগনস্টিক প্রযুক্তির সহজলভ্যতা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈজ্ঞানিক আলোচনা পর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের (এনআইএলএমআরসি) ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকরাম বাংলাদেশের হেপাটাইটিস পরিস্থিতি ও রোগ নির্ণয়ের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া অ্যাবটের ডিস্ট্রিবিউশন অপারেশন্স ম্যানেজার চান্দ্রেশ মাদানী, ইনফেকশাস ডিজিজ ও ইমিউনোলজি বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর পঙ্কজ বিশ্বকর্মা এবং ডা. হুসাইন আলী রোগ নির্ণয়ের নির্ভুলতা, সমন্বিত স্ক্রিনিং ও আধুনিক প্রযুক্তি নিয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে অ্যাবটের আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি ‘অ্যালিনিটি আই’ (Alinity i) অটোমেটেড ইমিউনোঅ্যাসে অ্যানালাইজার এবং ‘এইচবিএসএজি নেক্সট’ (HBsAg Next) ও ‘অ্যান্টি-এইচসিভি নেক্সট’ (Anti-HCV Next) অ্যাসের কার্যকারিতা পরিচিত করানো হয়।

সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন জিয়া উন্নত প্রযুক্তি, কারিগরি সহযোগিতা ও পেশাগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের ডায়াগনস্টিক সক্ষমতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এক বিজ্ঞপ্তিতে মেডিপ্যাক জানিয়েছে, বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে দেশের স্থানীয় চাহিদার সঙ্গে সংযুক্ত করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মেডিপ্যাক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত