
ঢাকার সাভার ও ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাভার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ডে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাস তিন পথচারীকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক পথচারীর মৃত্যু হয়, অপরজন মারা যান ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এর আগে আজ সকাল সোয়া ৮টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে নবীনগরগামী একটি পিকআপের ধাক্কায় ইসমাইল হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যায়। একই মোটরসাইকেলে থাকা তার বাবা ইব্রাহিম খলিলের (৪০) অবস্থা আশঙ্কাজনক। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধামরাইয়ে নিহতরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মোকসেদ আলীর ছেলে রুবেল পারভেজ ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার মমতাজ উদ্দিনের ছেলে মান্নান। রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং ৪১তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন বলে জানা গেছে। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেলফি পরিবহনের বাসটি অপর একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় চালক ধামরাইয়ের থানা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর তুলে দেন।
সাভার হাইওয়ে থানার ওসি শেখ আবুল হাসান বলেন, সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ইউটার্ন নেওয়ার সময় নবীনগরগামী পিকাপটি বাবা ও ছেলেকে বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর চালক পিকআপ রেখে পালিয়ে যান। পরে পিকআপটি আটক করা হয়।
অপরদিকে ধামরাইয়ে দুর্ঘটনার পরও চালক বাস রেখে পালিয়ে যাওয়ার পর তা আটক করা হয়। দুটি দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। উত্তেজিত নেতা-কর্মীরা ছিঁড়ে ফেলেছেন রুমিন ফারহানার পুষ্পস্তবক।
১৫ মিনিট আগে
ফাল্গুনের পড়ন্ত বিকেলে চারদিকে উৎসবের আমেজ। বটের গায়ে লাল-হলুদ শাড়ি, আর পাকুড় সেজেছে সাদা ধুতিতে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর অতিথিদের উলুধ্বনিতে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী বিয়ে।
৩৩ মিনিট আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৮ বছর হলেও প্রতিবছর মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখনো নেই স্থায়ী কোনো শহীদ মিনার। প্রতিবছর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থায়ী শহিদ মিনার না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজের দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে আটকে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে