লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি হামলায় অন্তত ১ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গাজা-সংকট শুরু হওয়ার পর এই প্রথম কোনো লেবাননের সেনা নিহত হলেন ইসরায়েলি হামলায়। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত তিনজন। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী লেবাননের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এ ছাড়া এই হামলায় লেবাননের দুই শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে লেবাননের সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় লেবাননের সেনাবাহিনীর মধ্যে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। এনএনএ জানিয়েছে, লেবাননের টায়ার জেলার শিহিন আল-জুবিনসহ দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরের আশপাশের এলাকায় ইসরায়েল গোলা হামলা চালিয়েছে।
লেবাননের ওই সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান আইতা আল-শাব শহরের উপকণ্ঠে আঘাত হানে এবং আলমা আল-শাব ও মারওয়াহিন শহরে বোমা নিক্ষেপ করে। এ ছাড়া নাকোরার পূর্বে লাবুনা এলাকায়ও বিমান হামলা চালানো হয়েছে
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল মঙ্গলবার বলেছে, তারা লেবাননের দক্ষিণ সীমান্তের কাছে চারটি ইসরায়েলি সামরিক অবস্থান ও সৈন্য সমাবেশ লক্ষ্যে করে হামলা চালিয়েছে এবং এসব হামলায় হতাহত হয়েছে বলেও দাবি করেছে।
অন্যদিকে, ইসরায়েলি হামলায় লেবাননের দুটি শহরে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শহর দুটি হলো দায়ের এল-মিমাস ও কারফ কিলা। ইসরায়েলি বিমান হামলায় বিদ্যুৎ সরবরাহকারী সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হলে শহর দুটি অন্ধকারে পতিত হয়।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৮ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
১২ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
১২ ঘণ্টা আগে