অবশেষে বাজারে এল স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী ডিভাইস হিউমেন এআই পিন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডিভাইস, যা পোশাকে পিনের মত লাগিয়ে রাখা যাবে। স্মার্টফোন ও ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের মত কাজ করবে এটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
হিউমেন এআই পিন বর্গাকৃতির ডিভাইস। এতে স্ক্রিন থাকার পরিবর্তে ছোট প্রজেক্টর আছে, যা ব্যবহারকারীর হাতের তালুতে বিভিন্ন আইকন দেখাতে পারে। এটি ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করে। চুম্বকের মাধ্যমে পোশাক ও অন্যান্য পৃষ্ঠের সঙ্গে সংযুক্ত হতে পারে এটি।
অ্যাপলের সাবেক ইঞ্জিনিয়ার ইমরান চৌধুরী ও বেথানি বোঙ্গিয়োর্নোর এআইভিত্তিক কোম্পানি হিউমেন। এই কোম্পানি পিনটি তৈরি করে। এছাড়া ওপেনএআইয়ের চ্যাটজিপিট–৪ ও মাইক্রোসফট পিনটির ডিজিটাল অ্যাসিস্ট্যান্টকে সমর্থন দেয়।
হিউমেন এআই পিনের দাম
বর্গাকৃতির ডিভাইস ও ব্যাটারিসহ এআই পিনটির দাম ৬৯৯ ডলার। এই ডিভাইসের সঙ্গে হিউমেন কোম্পানির সাবস্ক্রিপশনও কিনতে হবে যার দাম ২৪ ডলার। এই সাবস্ক্রিপশনে কোম্পানি একটি ফোন নম্বর ও ডেটা কভারেজ দেবে। 
২০২৪ সালের প্রথম থেকে ডিভাইসগুলো কিনতে পাওয়া যাবে ও ১৬ নভেম্বর থেকে প্রিঅর্ডার নেওয়া শুরু হবে।
চৌধুরী বলেছেন, ডিভাইসটি চালু করার জন্য নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহারের প্রয়োজনে নেই। তাই ডিভাইসটি গ্রাহকের ভয়েস সবসময় শুনে না বা রেকর্ড করে না। ভয়েস, টাচ, গেসচার ও ‘লেজার ইনক’ ডিসপ্লের মাধ্যমে গ্রাহকই শুধু ডিভাইসটি সক্রিয় করতে পারবে। ডেটা সংগ্রহ করার সময় ডিভাইসটির ‘ট্রাস্ট লাইট’ মিটমিট করবে।
এআই পিনের প্রধান উদ্দেশ্য হল মাইক্রোসফট ও ওপেনএআইয়ের এআই টুলগুলো সহজে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে গ্রাহকদের আলাদাভাবে সার্চ বা ডাউনলোডের প্রয়োজন নেই।
এই পিনে কসমোস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। কোনো সার্চ বা ডাউনলোড ছাড়া স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের প্রশ্নের উত্তর জানাবে এই টুল। শুধুমাত্র ভয়েসের মাধ্যমে বা ট্যাপ করে ডিভাইসটিকে সক্রিয় করা যাবে।
গত এপ্রিলে টেড টকের অনুষ্ঠানে এই পিন সবার সামনে উন্মোচন করেন চৌধুরী। হাতের তালুতে ইনকামিং কল, ইমেইলের সারাংশ, খাদ্য চিহ্নিত ও পুষ্টি উপাদান দেখানোর মত এআই পিনের বিভিন্ন ফিচার এই অনুষ্ঠানে দেখানো হয়।
এআই পিনের স্পেসিফিকেশন
এআই পিনে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ওজন ৩৪ গ্রাম এবং ব্যাটারির ওজন ২০ গ্রাম। এর ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ডিভাইসটি ভিডিও রেকর্ডও করতে পারবে।
পিনটিতে ‘পারসনিক স্পিকার’ রয়েছে। গ্রাহকের নিজস্ব পছন্দ অনুসারে এর সাউন্ড বাড়ানো–কমানো যাবে। এ ছাড়া ব্লুটুথ হেডফোনের সঙ্গেও এটি যুক্ত করা যাবে।

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
৮ মিনিট আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
১ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
২ দিন আগে