সিটি গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: ফলিত রসায়ন, রসায়ন, জৈব রসায়ন, খাদ্য ও পুষ্টি বিষয়ে মাস্টার অব সায়েন্স (এমএসসি)।
অভিজ্ঞতা: ১–৫ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: ২৫–৩৫ বছর।
কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)।
বেতন: ২৫,০০০–৩০,০০০ (মাসিক)।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম










