টাকা পে কার্ডের ব্যবহারের গ্রহণযোগ্যতা ও ডলার সাশ্রয়ের লক্ষ্য অর্জন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এই কার্ড বিদেশে ব্যবহারে চুক্তি, শর্ত ও প্রতিযোগিতায় টিকে থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। পাশাপাশি টাকা পে কার্ড ব্যবস্থাপনায় দক্ষতা আছে কিনা তাও জানা যায়নি। উদ্বোধন হলেও এই কার্ড কবে সাধারণভাবে ব্যবহার করতে পারবে, সে বিষয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ডলার সাশ্রয়ের লক্ষ্যে প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য টাকা পে কার্ড উদ্বোধন করা হয়েছে। দেশে সফলভাবে চালু হতে সময় লাগবে। দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা এবং প্রতিযোগিতায় কীভাবে টিকে থাকবে, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট বক্তব্য নেই। মানুষ টাকা পে কার্ড ব্যবহারে আগ্রহ দেখাবে কি না, সেটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আবার অন্যান্য কার্ডের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে কি না, সেটিও সামনের দিনে দেখার বিষয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক পরিচালিত ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ ব্যবহারের মাধ্যমে জাতীয়ভাবে একই সেবা দেবে ‘টাকা পে’। প্রাথমিকভাবে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য এটি চালু হলেও পরে টাকা-রুপি কার্ড চালু করা হবে; যা দিয়ে গ্রাহক ভারতে লেনদেন করতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম স্থানীয় মুদ্রা কার্ড ‘টাকা পে’ উদ্বোধন করেন। এর লক্ষ্য হচ্ছে ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা।’
ব্যাংক কর্মকর্তারা জানান, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মতো আন্তর্জাতিক সেবাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্ল্যাটফর্ম আছে এবং তাদের কার্ড সারা বিশ্বে গ্রহণযোগ্য। লেনদেন মধ্যস্থতা করার নিজস্ব ব্যবস্থাও তাদের আছে। তবে টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে। এখন এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে গেলে এই এনপিএসবি সুবিধা ব্যবহার করেন।

দেশে শহরকেন্দ্রিক কর্মকাণ্ড সচল রাখার পাশাপাশি ব্যাংকগুলো এখন গ্রামমুখীও হচ্ছে। তবে সেখানে বেশি খরচে শাখা খোলার পরিবর্তে ব্যাংকিং সেবার দ্রুত বিস্তার ঘটাচ্ছে কম খরচে ছোট পরিসরের উপশাখায় ভর করে। স্থানীয় আমানত সংগ্রহে ব্যাংকগুলোর এ বিকল্প কৌশলের সুফলও আসছে।
৯ ঘণ্টা আগে
৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পর্যায়ক্রমে এই অর্থ পরিশোধ করে সম্মিলিত ইসলামী ব্যাংক। প্রতিদিনই আগের দিনের তুলনায় অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে অর্থের প্রবাহ ও স্বাভাবিক লেনদেন কার্যক্রমও অব্যাহত রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার...
১২ ঘণ্টা আগে
বাংলাদেশের এলিভেটর শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে রিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এলিভেটরস লিমিটেড। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই এলিভেটর ব্র্যান্ড ওটিস এলিভেটর এবং সাংহাই ফুজির অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করবে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগে
আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে আবারও বেড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম। এ মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে। অর্থাৎ লিটারে দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা।
১৬ ঘণ্টা আগে