
চলমান এক দফা আন্দোলনের বিজয় সুনিশ্চিত বলে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীনদের পাল্টা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেছেন, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, কোনো কিছুই আটকে রাখতে পারবে না (আন্দোলন)।’
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ভয়ভীতি, সভা-সমিতি যত কিছুই করুক, এবার বাংলাদেশের মানুষকে কোনো কিছু করেই তাদের দাবি আদায় থেকে আটকাতে পারবে না। গ্রেপ্তার করেন, মামলা করেন আর রাত্রিবেলা মামলা পরিচালনা করেন, কোনো কিছুই আটকে রাখতে পারবে না। এবারের আন্দোলনে জনগণের বিজয় হবে।’
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এক দফা আদায়ের লক্ষ্যে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। এটা শুধু বিএনপির বিষয় নয়। এ কারণে আমরা এটাকে বলি আরেকটা স্বাধীনতার যুদ্ধ, মুক্তির যুদ্ধ। যে কারণে আমরা বলছি, এবারের লড়াই হচ্ছে মুক্তির সংগ্রাম।’
ক্ষমতাসীনদের কর্মসূচি পালনের দিনে বিএনপির মহাসমাবেশ ঝুঁকিপূর্ণ কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, প্রতিটি পদক্ষেপই ঝুঁকিপূর্ণ। ওই ঝুঁকি নিয়ে চিন্তা করে লাভ নেই। মানুষ জেগে উঠেছে, দাবি আদায়ে মানুষ একটার পর একটা শান্তিপূর্ণ আন্দোলন করে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের এই কর্মসূচির মানে সম্পূর্ণভাবে শান্তির নামে অশান্তি সৃষ্টি করা।’
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘যেকোনো সন্ত্রাসের ঘটনায় নেতৃত্ব দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। প্রথম থেকেই তারা সন্ত্রাস করে আসছে। তারা সন্ত্রাস করে টিকে আছে এবং টিকে থাকতে চায়। সন্ত্রাস করে ক্ষমতায় আসা এবং টিকে থাকা তাদের মজ্জাগত। এখনো তারা একই কাজ করছে। সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বলছে নির্বাচন সুষ্ঠু হবে। এখন থেকেই তারা এমন অবস্থা তৈরি করেছে, যাতে নির্বাচনের পরিবেশ না থাকে এবং তাতে বিরোধী দল যাতে অংশ নিতে না পারে। ভোটাররা যাতে ভোট দিতে না যান তার ব্যবস্থা তারা করে ফেলেছে। আসন্ন নির্বাচনের নিয়ন্ত্রণ নিয়ে আবার তারা ক্ষমতায় আসবে—এই পরিকল্পনা তারা করে ফেলেছে।’
আনসারকে গ্রেপ্তার ও তল্লাশি করার ক্ষমতা দিয়ে সংসদে উত্থাপিত বিলের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বিষয়টি শুধু দুশ্চিন্তার নয়, আতঙ্কের। এখানে আনসারকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে, যাদের বেসিক ট্রেনিং পর্যন্ত নেই। এই প্রতিষ্ঠানকে (আনসার) রাজনীতিকীকরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন করে।’ এমন আইন না করার জন্য জোর দাবি জানান তিনি।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ শনিবার সন্ধ্যায় তিনি এই তথ্য জানান।
২ ঘণ্টা আগে
গণভোটের সুস্পষ্ট রায় উপেক্ষা করা মানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা এবং রাষ্ট্রের ওপর জনগণের মালিকানার ধারণাকে ভেঙে দেওয়া—এটি নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
৪ ঘণ্টা আগে
বিদেশি ঋণ-সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
৪ ঘণ্টা আগে