
চট্টগ্রামের ফটিকছড়িতে ৭৪ বোতল ফেনসিডিলসহ সাজ্জাদ হোসেন নামের এক পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার চট্টগ্রামের ফটিকছড়ির উত্তরে বাগানবাজার ইউপির চিকনছড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তাঁকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক পুলিশ সদস্য কনস্টেবল সাজ্জাদ হোসেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনরুপা আবাসিক এলাকার মৃত জহিরুল হকের ছেলে। আটকের পর তিনি রামগড় থানায় কর্মরত আছেন বলে পুলিশকে জানিয়েছেন।
বাগানবাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু বলেন, রামগড় থানার সাজ্জাদ নামের এক পুলিশ কনস্টেবলকে ফেনসিডিলসহ আটক করে স্থানীয়রা। তাঁর কাছে ৭৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। স্থানীয়রা আটক করে তাঁকে পরিষদে হস্তান্তর করলে থানায় খবর দেওয়া হয়।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর বিস্তারিত জানা যাবে। এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাজ্জাদ গতকাল রাতে ডিউটির পর থেকে থানায় উপস্থিত নেই। মাদক নিয়ে আটকের বিষয়ে অফিশিয়ালি তিনি কিছু জানেন না।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা গেট এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রামগড় থানার পুলিশ সদস্য আশরাফুল হাসান তানভীরসহ তিনজনকে আটক করে চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশ।

সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
১ ঘণ্টা আগে
২৫ বছর বয়সী সাকিন হোসেন কাজ করতেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি ও স্যাটেলাইট গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে। তাঁর প্রাণচাঞ্চল্যের আড়ালে যে একবুক অভিমান আর মানসিক যন্ত্রণা লুকিয়ে ছিল, তা হয়তো টের পায়নি কেউ। গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে চিরতরে বিদায় নেন তরুণ উদীয়মান...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে শালবন পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় মোছা. আছিয়া খাতুন (৬৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নান্দাইল-কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে