
তেজগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী অ্যাডভোকেট ভুবন চন্দ্র শীলের মাথায় অপারেশন করে দুটি স্প্লিন্টার বের করা হয়েছে। কিন্তু অপারেশনের সাড়ে ১৬ ঘণ্টা পরও তাঁর জ্ঞান ফেরেনি। এখনো লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। ভুবনের স্ত্রী রত্না রানী শীল চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্যের আবেদনে করলেও কোনো সাড়া মিলছে না। এখন পর্যন্ত পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে জানান ভুবনের স্বজনেরা।
আজ শনিবার বিকেলে রত্নার ভাই পলাশ মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘অপারেশনের পর এখনো জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর আরও কিছু জটিলতা দেখা দিয়েছে। অবস্থার উন্নতি হয়নি।’
গতকাল শুক্রবার রাতে ভুবন চন্দ্রের মাথায় অপারেশন করা হয়েছে। সাড়ে তিন ঘণ্টা ধরে চলেছে তাঁর অপারেশন। স্বামীর চিকিৎসায় রত্না রানী শীল আর্থিক সহায়তার দাবি জানালেও তাতে কেউ সাড়া দেয়নি।
ভুবনের স্ত্রী রত্না আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে কেউই সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। চিকিৎসার খরচ মেটাতে ধারদেনা করছি। পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। এভাবে আর কত দিন চিকিৎসা ব্যয় চালাতে পারব তা জানি না।’
গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিটি পেট্রলপাম্প এবং বিজি প্রেসের মাঝের সড়ক দিয়ে ভাড়ার মোটরসাইকেলে চড়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ভুবন। তাঁর মাথা ভেদ করে বেরিয়ে যায় গুলি। শীর্ষ সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে সন্ত্রাসীদের করা গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে আহত হন ভুবন। তাঁকে প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে রাতেই ভুবনকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
২ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
২ ঘণ্টা আগে