
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগই একমাত্র দল, যেই দল প্রতিষ্ঠার পর থেকে অসাম্প্রদায়িক চেতনার লালন ও চর্চা করে চলেছে। আওয়ামী লীগ দেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করেছে এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আওয়ামী লীগ আছে বলেই দেশের মানুষ এখনো নিরাপদ।
আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মদিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, বিএনপি-জামায়াত যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, জমি দখল, হামলা-নির্যাতন ছিল নিয়মিত ঘটনা। তাদের রূঢ়তার শিকার হয়ে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে যে মানবিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ফলে দেশে উদার ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৪ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১৬ ঘণ্টা আগে