বিরাট কোহলির ফিটনেস সচেতনতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফিট থাকতে খাওয়াদাওয়া, ঘুম সবকিছুই নিয়মিত করে থাকেন তিনি। ‘সুপারফিট’ কোহলিকেই এবার ফিটনেস টেস্টে ছাড়িয়ে গেলেন শুভমান গিল।
এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর আলুরে ফিটনেস ক্যাম্পে আছেন ভারতীয় ক্রিকেটাররা। ফিটনেস টেস্ট করতে চলছে ইয়ো ইয়ো টেস্ট। ইয়ো ইয়ো টেস্টে ১৮.৭ স্কোর করেছেন গিল। এই টেস্টে কোহলির স্কোর ১৭.২। নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, এখন পর্যন্ত গিল সর্বোচ্চ ১৮.৭ পেয়েছে। অধিকাংশ ক্রিকেটারের স্কোর ১৬.৫ থেকে ১৮ এর মধ্যে। জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, তিলক ভার্মা, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসনের এখনো ইয়ো ইয়ো টেস্ট করতে বাকি। বিসিসিআইয়ের মতে, ফিটনেস টেস্টে পাস করতে হলে ১৬.৫ পেতে হবে।
এর আগে ইনস্টাগ্রামে ইয়ো ইয়ো টেস্টের ফলাফল নিয়ে গত পরশু পোস্ট করেছিলেন কোহলি। ভারতীয় এই ব্যাটার ক্যাপশন দিয়েছিলেন, ‘ইয়ো ইয়ো টেস্টে পাস করে খুশি। ১৭.২ হয়ে গেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ফিটনেস টেস্টের স্কোর প্রকাশ করায় খেপেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সামাজিকমাধ্যমে কোনো গোপনীয় ব্যাপারে পোস্ট করতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছে। অনুশীলন করা অবস্থায় ছবি তারা পোস্ট করতে পারে। তবে স্কোর পোস্ট করা চুক্তি লঙ্ঘন করার সমান।’

নরওয়ের বিপক্ষে নেইমার খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। তারকা ফরোয়ার্ডকে শুরুর একাদশে নামানো হবে কি না, সেটা পরিষ্কার করেননি তিনি। তবে ব্রাজিল ম্যাচে নরওয়ের আক্রমণভাগের পরিকল্পনার বড় অংশ জুড়েই থাকছেন নেইমার।
১৬ মিনিট আগে
হ্যান্ড অব গড নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। ১৯৮৬ বিশ্বকাপে আসতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সেই বিতর্কিত গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে ইংলিশদের ম্যাচের আগে আবারও সামনে এল আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ড অব গড গোল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিনিসিয়ুস জুনিয়র ও আরলিং হালান্ড। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির হয়ে একাধিক হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হওয়া এই দুই তারকা এবার আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বিপক্ষে খেলতে নামছেন।
২ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর এবার রাউন্ড অব সিক্সটিনে মিসরের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে শুরুর একাদশে পরিবর্তন আনার কথা ভাবছেন লিওনেল স্কালোনি—এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৩ ঘণ্টা আগে