
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরে বেড়াতে গিয়ে নৌকা থেকে গ্রেপ্তার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩৪ জনের সবাই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ। তাঁরা সাংগঠনিক কার্যক্রম এবং কিছু একটা ষড়যন্ত্র করার জন্য সেখানে একত্র হয়েছিলেন বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
তবে গ্রেপ্তার শিক্ষার্থীদের অভিভাবকেরা দাবি করেছেন, তাঁদের সন্তানেরা শুধু বেড়ানোর জন্যই হাওরে গিয়েছিলেন। তাঁরা কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত নেই।
এসপি মোহাম্মদ এহসান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকায় থাকা ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ২৪ জন বুয়েটের বর্তমান শিক্ষার্থী, ৭ জন সাবেক শিক্ষার্থী এবং বাকি ৩ জন তাঁদের আত্মীয়স্বজন।
এসপি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ডিভাইস জব্দ করে এবং সেগুলো পর্যবেক্ষণ করে কিছু আলামত পাওয়া গেছে। আলামত দেখেই বোঝা গেছে তাঁরা সবাই ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
এসপি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদে বুঝেছি, তাঁরা এখানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা এবং কিছু একটা ষড়যন্ত্র করার জন্য একত্র হয়েছিলেন।’
অন্যদিকে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার সন্ধ্যায় তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীতে নৌকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতিসাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে বুয়েট শাখার ছাত্রশিবিরের নেতা আফিফ আনোয়ারের নেতৃত্বে তাঁরা একত্র হয়েছিলেন। তাঁদের কাছ থেকে ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রমসংক্রান্ত স্ক্রিনশটের কপি, ইসলামী ছাত্রশিবিরের কল্যাণ তহবিলসংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথিদের পাঠযোগ্য কোরআন ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠানসংক্রান্ত স্ক্রিনশটের কাগজপত্র জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানে ঢুকে পড়েছে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম–থানা এলাকায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের কাছে কথা বলার অনুমতি চেয়ে...
৬ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে থানা রোডে এ ঘটনায় পুলিশের এক ডিএসবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১০ মিনিট আগে
অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
৪৩ মিনিট আগে