কম্বোডিয়ার সপ্তম জাতীয় নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষিত না হলেও প্রধান বিরোধী দলকে বাইরে রেখে করা এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা দাবি করেছে দেশটির ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন আশা প্রকাশ করেছেন, তাঁর দল সিপিপি আজ রোববার হয়ে যাওয়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তবে বিরোধীরা এই নির্বাচনকে দেশটির বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম অবাধ, কম সুষ্ঠু এবং একতরফা নির্বাচন বলে অভিহিত করেছে।
১ কোটি ৬০ লাখ জনসংখ্যার দেশ কম্বোডিয়া প্রায় ৯৭ লাখ মানুষই ভোট দেওয়ার যোগ্য। আজ সকাল ৭টার দিকে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। সারা দিন ভোট হলেও আশানুরূপ ভোটারের দেখা মেলেনি ভোটিং বুথগুলোতে।
নির্বাচনে ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) ছাড়াও আরও মোট ১৭টি দল অংশগ্রহণ করেছে। তবে প্রধান বিরোধী দল ‘ক্যান্ডেল লাইট পার্টি’কে নির্বাচনে অনুপস্থিত থাকতে বাধ্য করায় এবারের নির্বাচনকে প্রহসন বলছেন বিরোধীরা। এমনকি সাধারণ জনগণও এই নির্বাচনে ভোট দিতে অনিচ্ছুক ছিলেন।
ভোট দিতে অস্বীকার করে সোভানি নামে এক কম্বোডীয় বলেন, ‘আমি ভোটই দেব না। কেন আমি ভোট দিতে যাব, যেখানে নির্বাচনে একটিমাত্র দলই অংশ নিয়েছে? ভোট দিতে যাওয়া তো স্রেফ সময়ের অপচয়।’ সোভানি বলেন, ‘খেলার মাঠে অন্তত দুজন প্রতিদ্বন্দ্বীর প্রয়োজন।’ কিন্তু প্রতিদ্বন্দ্বী একজন হলে সেই খেলার আর কোনো অর্থ থাকে...—প্রশ্ন সোভানির।
কম্বোডিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হুন সেন বিগত ৩৮ বছর ধরে ক্ষমতায়। তিনি এশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেছেন, এবারের নির্বাচনে তাঁর দল দেশটির পার্লামেন্টের ১২৫টি আসনের মধ্যে সব কটিতেই জয় লাভ করবে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, হুন সেন এই নির্বাচন শেষে নিজে ক্ষমতা থেকে সরে যেতে পারেন। তাঁর জায়গায় কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হতে পারেন তাঁর ছেলে এবং দেশটির বর্তমান সেনাপ্রধান হুন মানেত।

দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই এবার (২০২৬ সাল) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকা, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
১০ ঘণ্টা আগে
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
১১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
১১ ঘণ্টা আগে