
ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ ডলফিন বরিশাল থেকে ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা গেছে, ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২-এ দ্বিতীয়বারের মতো আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জাহাজটি থেকে ছোট ট্যাংকারে তেল স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে। এর পরপরই পাশে থাকা সাগর নন্দিনী-৪ জাহাজেও বিস্ফোরণ ঘটে। এতে ১০ পুলিশ সদস্যসহ ১৪ জন দগ্ধ ও আহত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন জহিরুল ইসলাম।
বিস্ফোরণের পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সোয়া ১০টায় এ খবর লেখা পর্যন্ত জাহাজ দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। এর আগে গত শনিবার বেলা পৌনে ২টার দিকে সাগর নন্দিনী-২-এ বিস্ফোরণে চারজন দগ্ধ ও চারজন নিখোঁজ হন।
ইতিমধ্যে নিখোঁজ চারজনের লাশই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম।
বেলা পৌনে ১১টার দিকে জাহাজের সুপারভাইজার মাসুদুর রহমান বেলালের লাশ উদ্ধার করা হয়। এরপর দুপুর সোয়া ১২টার দিকে মাস্টার রুহুল আমিন এবং বিকেলে চালক আকরাম হোসেন সরোয়ারের লাশ পাওয়া যায়। পরে বিআইডব্লিউটিএ ফায়ার সার্ভিসের কাছে লাশ হস্তান্তর করে। এর আগে গতকাল রোববার জাহাজের ইঞ্জিনরুম থেকে গ্রিজার আব্দুস সালাম হৃদয়ের লাশ উদ্ধার করে কোস্ট গার্ড।
সিভিল সার্জন জহিরুল ইসলাম বলেন, আহত ও দগ্ধদের মধ্যে পুলিশের ১০ জন সদস্য রয়েছেন। গুরুতর ৩ জনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন—

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
৪০ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে